হাজী সেলিম ও তার ছেলের সম্পদের তথ্য সংগ্রহ করছে দুদক
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে সদ্য বরখাস্ত হওয়া ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমের সম্পদের প্রাথমিক তথ্য সংগ্রহে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক্ষেত্রে যদি দুদকের শিডিউলভুক্ত অপরাধের মধ্যে পড়ে তাহলে হাজী সেলিম ও তার ছেলে ইরফানের বিরুদ্ধে অনুসন্ধান করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কমিশনটি।
বুধবার (২৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, অবৈধ সম্পদের বিষয়গুলো যদি দুদকের শিডিউলের সঙ্গে সম্পর্কিত হয় এবং শিডিউলভুক্ত অপরাধের শামিল হয়, তাহলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। এরপর দুদকের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি জায়গা বা সম্পত্তি যদি দখল হয়ে থাকে এবং দুদক আইনের আওতাভুক্ত হলে সে বিষয়েও অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
এর আগে গত ২৫ অক্টোবর সন্ধ্যায় ধানমন্ডিতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির ঘটনায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম, তার দেহরক্ষী জাহিদুল ইসলাম, গাড়িচালক মিজানুর রহমান, মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপু, অজ্ঞাতপরিচয়ের তিনজনসহ মোট সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী লেফটেন্যান্ট ওয়াসিব আহমদ খান।
এরপর ওই রাতেই হাজী সেলিমের গাড়িচালক মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২৬ অক্টোবর দুপুরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুরান ঢাকার চকবাজারে চাঁন সরদার দাদা বাড়িতে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে অবৈধ দুটি অস্ত্র, মদ, বিয়ার, ৩৮টি ওয়াকিটকি ও Very High Frequency (ভিএইএফ) ডিভাইসযুক্ত ওয়াকিটকি বেজ স্টেশন জব্দ করা হয়। এরপর মদ্যপান ও বেআইনিভাবে ওয়াকিটকি রাখার দায়ে ইরফান সেলিমকে ১৮ মাসের সাজা দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এদিকে, তার দেহরক্ষী মো. জাহিদুল ইসলামকে বেআইনি ওয়াকিটকি ব্যবহারের জন্য ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নৌবাহিনী কর্মকর্তার করা মামলায় ইরফান ও জাহিদকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
২৭ অক্টোবর ভোরে মামলার এজাহারভুক্ত আসামি হাজী সেলিমের মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপুকে (৪৫) গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা বিভাগ। এরপর আদালত দিপুকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইরফানকে গ্রেফতারের পর পুরান ঢাকায় তার চাঁদাবাজি, দখলদারিত্ব ও আধিপত্যের বিষয়ে নানা তথ্য উঠতে শুরু করেছে। এসব কারণে ইরফান সেলিমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০নং ওয়ার্ডের কাউন্সিলরের পদ থেকে সাময়িক বরখাস্ত করে ২৭ অক্টোবর রাতে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা