ফ্রান্সের পণ্য বয়কটের ডাক, বাংলাদেশের বিক্ষোভ বিশ্ব মিডিয়ায়
বিশ্বনবী হযরত মোহাম্মদকে (সা.) অবমাননার প্রতিবাদে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম প্রধান দেশ বাংলাদেশ। মহানবীকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর বিতর্কিত মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্যারিসের বিরুদ্ধে সরব হয় দেশটির নাগরিকরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলুতে শিরোনাম করা হয়, ফ্রান্স বয়কটের আন্দোলন বাংলাদেশে গতি পেয়েছে।
ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স২৪ শিরোনাম করেছে, বিশ্বনবীর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ১০ হাজারের বেশি বিক্ষোভকারী ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শিরোনাম করেছে, হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে।
২০১৫ সালে প্রথম ফ্রান্সের শার্লি হেবদোতে ব্যাঙ্গচিত্র প্রকাশ করা হয়। পরে এটি আবার আলোচনায় আসে ফরাসী শিক্ষক স্যামুয়েল প্যাটির হাত ধরে। ওই শিক্ষক ক্লাসরুমে নবীজির ব্যাঙ্গচিত্র প্রদর্শন করেন। এরপরই গত সপ্তাহে এক মুসলিম তরুণ ওই শিক্ষককে খুন করেন। যদিও পুলিশের গুলিতে ওই তরুণ নিহত হয়েছিলেন।
গত বুধবার খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাক্রোঁ বলেন, ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দেন। এরপরই ফ্রান্সের মুসলিমরা ম্যাঁক্রোর বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাদের ধর্মকে দমন করা ও ইসলামফোবিয়াকে বৈধতা দিতে চেষ্টা করছেন তিনি।
ম্যাঁক্রোর এমন বিতর্কিত মন্তব্যের পরই তুরস্ক এবং পাকিস্তানসহ বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছে। এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্যের চিকিৎসা দরকার।
তুর্কির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বাংলাদেশে ১০ হাজারের বেশি বিক্ষোভকারী ঢাকায় ফ্রান্সের দূতাবাসের দিকে সংরক্ষিত রেজিস্টারে কড়া মন্তব্য জানাতে যাত্রা শুরু করে। এ সময় সবাইকে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।
ফ্রান্সের সুগন্ধি ও কসমেটিকসের বড় একটি বাজার বাংলাদেশ। এর আগে বক্তারা রোববার ঢাকায় ফ্রান্সের প্রেসিডেন্টকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলা হয়।
আনাদলু এজেন্সিকে ইসলামি দলের যুগ্ন আহ্বায়ক খলিলুর রহমান মাদানি বলেন, শীর্ষ স্থানীয় ইউরোপীয় দেশ গুলোর মধ্যে একটি ফ্রান্স। দেশটি ভালো করেই জানে বিশ্বনবী মোহাম্মদ মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা। তিনি বলেছেন, শান্তিপূর্ণভাবে ফ্রান্সের পণ্য বয়কটের আন্দোলন গতি পেয়েছে। আন্দোলনকারীরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করতে।
আলজাজিরার খবরে বলা হয়েছে, ঢাকায় আন্দোলনকারীরা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রোর প্রতিকৃতি তৈরি করে তাতে আগুন লাগিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।
ফ্রান্স২৪ বলছে, পুলিশের ধারণা ৪০ হাজার লোক বিক্ষোভে অংশগ্রহণ করেছে। ঢাকায় ফ্রান্সের দূতাবাস অভিমুখে যাওয়ার সময় পুলিশ তাদের আটকায়। কোনো রকম সহিংসতা ছাড়াই অনন্ত ১০০ পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত থেকে ব্যারিকেড দিয়ে তাদের থামায়।
বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামি রাজনৈতিক দল ইসলামি আন্দোলন বাংলাদেশের ব্যানারে এটি আয়োজন করা হয়েছে। বাংলাদেশের বৃহৎ মসজিদ (বায়তুল মুকাররম) থেকে এটি শুরু হয়েছিল বলে খবরে প্রকাশ করা হয়।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা