গ্রামে শীতের আমেজ
তারিখের হিসেবে এখনও শীত আসেনি। বাংলা ক্যালেন্ডারে ৯ কার্তিক। হেমন্তকাল। কিন্তু এই সময়েই গ্রামেগঞ্জে শীতের আবাহন। দিনের পুরোটাভাগে কিছুটা গরমের ভাব। কিন্তু রাত নামলেই ভিন্ন আমেজ। সারারাত শিশির পড়ে। ভোরে দেখা যায় কুয়াশা। শেষ রাতের দিকে হালকা শীতও পড়তে শুরু করেছে। সবুজ ঘাষের ডগায় জমছে শিশির কণা।
রাজধানীর আশপাশের জেলা শহরগুলোতে এমন দৃশ্যের দেখা মেলে। ঢাকার বাহিরেও গ্রামেগঞ্জে শীতের আমেজ এসেছে। রবিবার ঢাকার খুব কাছের জেলা মাদারীপুরের বিভিন্ন এলাকা ঘুরে সকালে ফিনফিনে কুয়াশার আকিঁবুকি দেখা গেছে। এসব এলাকায় ভোর রাত্রে শীতও পড়ে।
কালকিনির উত্তর রাজদী গ্রামের জলিল মোল্লা বলেন, কার্তিক মাসের শুরু থেকে রাতে কুয়াশা পড়তে শুরু করেছে। ভোর রাতে শীতও পড়তে শুরু করেছে।
একই গ্রামের স্কুলছাত্র তামিম জানায়, সে প্রতিদিন ভোরে মক্তবে পড়তে যায়। কয়েকদিন ধরে ভোরে কুয়াশা পড়ছে। তাই সকালে সে হালকা শীতের পোশাক জড়িয়ে মক্তবের দিকে পা বাড়ায়।
ঋতুচক্রে শীতকাল শুরু না হলেও শিশির ভেজা সকাল শীতের আগমনী বার্তা দিচ্ছে। হেমন্তের সকালে গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুগুলো জানিয়ে দেয় শীতের আবাহন। শেষ রাতে টিনের চালে শিশির বিন্দু পড়ার শব্দও বিমোহিত করে। জানিয়ে দেয় এই বুঝি চলে এলো শীতকাল। তাই শীতকে বরণ করে নিতে বছরজুড়ে আলমারিতে তুলে রাখা লেপ-তোষক রোদে গরম করে নেওয়া হচ্ছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা