শেখ হাসিনার রাষ্ট্রে মাস্তানি চলবে না: সেলিম
নৌবাহিনীর এক কর্মকর্তাকে সংসদ সদস্য হাজি সেলিমের ছেলের মারধরের ঘটনায় সরকারের তাৎক্ষণিক পদক্ষেপের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ বলেছেন, এই ঘটনায় প্রমাণিত হয়েছে শেখ হাসিনার রাষ্ট্রে মাস্তানির কোনো জায়গা নেই।
সোমবার বিকেলে নিজের ফেসবুক পেইজে এক পোস্টে এ কথা বলেন তিনি।
নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনায় সোমবার সকালে মামলা হয়। মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে আটকের পরই পুরান ঢাকার দেবীদাস লেনে হাজী সেলিমের বাড়িতে অভিযান চালায় র্যাব। হাজী সেলিমের গাড়ির চালক মিজানুর রহমানকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সেলিম মাহমুদ বলেন, ‘এটি কোনো নতুন ঘটনা নয়। জননেত্রী শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপেই বার বার প্রমাণিত হচ্ছে, এই রাষ্ট্রে নাগরিকদের নিরাপত্তা রয়েছে। কেউ নাগরিকদের উপর কোনো অন্যায় করে পার পাবে না। শেখ হাসিনার বাংলাদেশে কোনো গুণ্ডামি-মাস্তানি চলবে না।’
তিনি বলেন, ‘‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশে বিচারহীনতার ব্যবস্থার বিপরীতে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রমাণ করেছেন, বাংলাদেশে কেউই আইনের উর্ধ্বে নয়। তিনি এটি বুঝিয়ে দিয়েছেন, দুষ্টের দমনের জন্য রাষ্ট্রের ‘কোয়ার্সিভ পাওয়ার’ ব্যবহারের প্রয়োজন রয়েছে।’’
বঙ্গবন্ধু হত্যার পর থেকেই খুনি চক্র এবং তাদের সুবিধাভোগীরা এ দেশে বিচারহীনতা প্রতিষ্ঠিত করেছিল মন্তব্য করে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শাসনামলে কোনো অপরাধীকে কখনোই প্রশ্রয় দেয়া হয়নি। বরং দলমত নির্বিশেষে যে-ই অপরাধ করেছে, তারই বিচার হয়েছে।
‘হাজি সেলিমের পুত্রের ঘটনাটি সকল গুণ্ডা-মাস্তানের জন্য আরেকটি পরিষ্কার বার্তা যে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আইনের শাসনে বিশ্বাসী। এই রাষ্ট্রে কোনো গুণ্ডামি-মাস্তানির কোনো সুযোগ নেই। সকল গুণ্ডামি-মাস্তানির বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র সক্রিয় রয়েছে।’


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা