হাজী সেলিমের গাড়ির সাথে ধাক্কা, নৌ বাহিনীর লেফটেন্যান্টকে মারধর
ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের গাড়ির সাথে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিম নামের এক কর্মকর্তার মোটরসাইকেলের ধাক্কা লেগেছিল। যার ফলে ওই কর্মকর্তাকে এমপির গাড়িতে থাকা লোকজন এসে বেদম মারধর করেন।
রোববার সন্ধ্যায় রাজধানীর কলাবাগান ক্রসিংয়ের কাছে এই ঘটনা ঘটে।
এরপর রাত ১০টার দিকে ধানমন্ডি থানায় গিয়ে দেখা যায়, সংসদ সদস্যের স্টিকার লাগানো গাড়ি ও নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেল উভয়টিই সেখানে আছে। গাড়ির ভেতরে ওই সময় সাংসদ হাজী সেলিম ছিলেন না। তবে তাঁর ছেলে ও একজন নিরাপত্তারক্ষী ছিলেন। গাড়ি দুটির দেখভাল করছিলেন থানার এএসআই আবদুল্লাহ জাহিদ।
তিনি জানান, দুই পক্ষই থানায়। আলাপ-আলোচনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, রাত ৮টার দিকে তার সামনেই এমপির গাড়ি থেকে নেমে এসে নৌবাহিনীর অফিসারকে মারধর করেন একজন। তিনি ওই ঘটনার ভিডিও ধারণ করেছেন বলেও জানান। ভিডিওতে দেখা যায়, আহত নৌবাহিনীর কর্মকর্তা নিজেকে লেফটেন্যান্ট ওয়াসিম বলে পরিচয় দেন। এ সময় ওয়াসিম বলেন, তিনি বই কিনে স্ত্রীসহ মোটরবাইকে ফিরছিলেন। সাংসদের গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের ঘষা লাগে। তিনি তখনই মোটরসাইকেল থামান এবং কথা বলার চেষ্টা করেন। কিন্তু গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা কিছুই শুনতে চাননি। গাড়ি থেকে বেরিয়ে দুই ব্যক্তি মারধর শুরু করে। মারধরের কারণে তাঁর (ওয়াসিম) দাঁত ভেঙে গেছে। তাঁর স্ত্রীর গায়েও হাত তোলা হয়েছে বলেওঅভিযোগ করেন তিনি।
ঘটনাস্থলে লোকজন জমে গেলে সাংসদের গাড়ি ফেলে পালিয়ে যান চালক। পরে পুলিশ গাড়ি ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে। ভিডিওতে গাড়ির নম্বর দেখা যায় ঘ ১১-৫৭৩৬। গাড়িটি হাজী সেলিমের বলে জানায় ধানমন্ডি থানার পুলিশ।
এ বিষয়ে বক্তব্য জানতে হাজী সেলিমের মুঠোফোনে কল এবং খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি। সূত্র-প্রথম আলো।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা