এগারো বছরে ডেইলি সান
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইংরেজি দৈনিক ‘ডেইলি সান’ সাফল্যের সঙ্গে পথচলার দশম বর্ষ অতিক্রম করে এগারো বছরে পদার্পণ করলো আজ। শনিবার সকালে এ উপলক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের মিডিয়া হাউজে ডেইলি সান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, নিউজটোয়েন্টিফোরের সিইও ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। এসময় ডেইলি সানের সাংবাদিক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী বলেন, ডেইলি সান প্রকাশের জন্য পিয়ন থেকে শুরু করে এডিটিং, রির্পোটিং, ডেস্ক, প্রোডাকশনের লোক এ টু জেড সবাই আমাকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। এ বছর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার পরিকল্পনা ছিল না। ক্রোড়পত্রও করার ইচ্ছা ছিল না, সীমিত পরিসরে হয়ে গেছে। এজন্য বাইরের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। আগামীতে সুযোগ পেলে আমাদের শুভানুধ্যায়ীদের ডাকার চেষ্টা করবো। বাংলাদেশ প্রতিদিনি সম্পাদক নঈম নিজাম বলেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের প্রতি। করোনাকালে যখন এই বিশাল মিডিয়া হাউজ সংকটে পড়লো। সেই সংকট উত্তরণের জন্য তারা বলিষ্ঠ ভূমিকা রেখে আজকের অবস্থান অব্যাহত রাখার একটি গাইডলাইন দিতে সক্ষম হয়েছিলেন। এর ফলে আজকে আমরা বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান প্রকাশনা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। নঈম নিজাম আরও বলেন, ডেইলি সানের জন্য অনেক শুভ কামনা। একটি পত্রিকা প্রতিষ্ঠার পর ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া কঠিন ও কষ্টসাধ্য বিষয়। ডেইলি সান সেই বিষয়টিতে সক্ষম হয়েছে। কালের বিবর্তনে, বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জকে মোকাবিলা করে আগামী দিনে বাংলাদেশকে নতুন পথে, নতুন যাত্রায় সাংবাদিকতাকে এবং মহামারির মধ্যেও সংবাদপত্রকে এগিয়ে নেওয়ার পথকে আরও সাবির্কভাবে সুগম করে এগিয়ে এনেছে। এজন্য ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরীসহ পত্রিকার সর্বস্তরের সাংবাদিক, কর্মকর্তাদেরকে অভিনন্দন। আপনারা যারা ডেইলি সানকে আজকের এই পর্যায়ে আনতে সক্ষম হয়েছেন, সবার প্রতি আমার অভিবাদন। আগামীতেও আপনাদের সফলতা কামনা করি। আমি মনে করি ডেইলি সান যেভাবে যাত্রা শুরু করেছিল সেটা অব্যাহত রেখেছে। আগামী দিনেও তা ধরে রাখতে সক্ষম হবে। কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, ডেইলি সান পরিবারকে অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু থেকেই ডেইলি সান একটি স্টান্ডার্ড অবস্থান ধরে রেখেছে। আজকে পত্রিকাটির দশম বর্ষপূতির অনুষ্ঠান হচ্ছে। আমি আশা করবো ডেইলি সানের এরকম বহু বহু বর্ষপূর্তি পালন করা হবে। ২০১০ সালের ২৪ অক্টোবর আত্মপ্রকাশ করে ডেইলি সান। বস্তুনিষ্ঠতা ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য প্রকাশের অল্প দিনের মধ্যেই ডেইলি সান দেশের অন্যতম জনপ্রিয় দৈনিকে পরিণত হয়।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা