বিমানের সিটের নিচে ৪ কোটি ৭৩ লাখ টাকার স্বর্ণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে ৭ কেজির বেশি ওজনের ৬৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য ৪ কোটি ৭৩ লাখ টাকারও বেশি।
আজ শুক্রবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এই স্বর্ণবার জব্দ করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে শুল্ক গোয়েন্দার কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকেন। প্রাপ্ততথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ১০ টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা বিজি-০২৮ ফ্লাইটে তল্লাশি চালানো হয়। ফ্লাইটটির চারটি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ৬৮টি স্বর্ণবার পাওয়া যায়, যার মোট ওজন ৭.৮৮৮ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা করার প্রস্ততি চলছে।’


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা