স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের পরামর্শ পুলিশ সদরদপ্তরের
দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজারি ও ভক্তদের কিছু পরামর্শ গ্রহণের অনুরোধও জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পুলিশ সদরদপ্তর থেকে এআইটি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মন্দিরে বা পূজামণ্ডপের প্রবেশ পথে থার্মাল স্ক্যানার স্থাপনসহ হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা এবং মন্দির ও আশপাশের এলাকায় জীবাণুনাশক স্প্রে করার জন্য আয়োজকদের অনুরোধ করা হচ্ছে।
মণ্ডপে আগত সবাইকে মাস্ক পরিধান এবং মণ্ডপে একসঙ্গে ২৫ জনের অধিক ভক্ত বা দর্শনার্থীর প্রবেশ সীমিত রাখতে আয়োজকদের অনুরোধ জানানো হচ্ছে। মণ্ডপে আগত পুরুষ ও নারী দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও নির্গমণ পথের ব্যবস্থা রাখুন। পূজা উদযাপন কমিটিকে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর, চার্জার লাইট, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করার জন্য আয়োজকদের অনুরোধ করা হচ্ছে।
পূজা চলাকালীন পার্শ্ববর্তী মসজিদে আজান ও নামাজের সময় উচ্চ শব্দ যন্ত্রের ব্যবহার সীমিত রেখে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অনুরোধ করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ এবং মোবাইল ফোনের মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট বা ছবি আপলোড করে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করুন।
প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা ও বিসর্জনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের সহায়তা নিন। সন্ধ্যার পর মন্দিরে বা পূজামণ্ডপে সমাবেশ এবং আরতি বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।
এছাড়া পুলিশের সহায়তার জন্য পুলিশ সদরদপ্তরের মনিটরিং অ্যান্ড কো-অর্ডিনেশন সেল- ৯৫৬০৬৬১, ৯৫৬১৯৬৭, ০১৭৬৯৬৯০০৩৩, ০১৭৬৯৬৯০০৩৪, ডিএমপি কন্ট্রোল রুম- ৯৫১৪৪০০, ৯৫৫১১৮৮, ০১৭১৩৩৯৮৩১১, ০১৩২০০৫১৯৯৮, এসবি কন্ট্রোল রুম- ৯৩৩৩২১৭, সিআইডি কন্ট্রোল রুম- ৯৩৩১০৪৩, র্যাব অপারেশন্স কন্ট্রোল রুম- ৭৯১৩১১৭, ০১৭৭৭৭২০০২৯, ফায়ার সার্ভিস সেন্ট্রাল কন্ট্রোল রুম- ৯৫৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম- ৯৬১১৩৫৩ নম্বরে যোগাযোগ করুন। এছাড়া ২৪ ঘণ্টা জরুরি সেবার জন্য ৯৯৯ এ কল করুন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা