১১৩ কেজির বাঘাইড় ভাগ্য ফেরালো আসাদুলের
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে স্থানীয় জেলের জালে ধরা পড়েছে ১১৩ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ। মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ১৩ হাজার টাকায়।
একটি মাছেই ভাগ্য ফিরেছে ঋণগ্রস্ত অভাবী জেলে আসাদুলের। বুধবার (২১ অক্টোবর) দুপুরে চিলমারী উপজেলার স্থানীয় মানুষজন এক হাজার টাকা কেজি দরে ভাগাভাগি করে মাছটি কিনে নেন।
এর আগে সকালে ব্রহ্মপুত্র নদে জেলে আসাদুল ইসলামের জালে মাছটি ধরা পড়ে।
জেলে আসাদুল আবেগাপ্লুত হয়ে বাংলানিউজকে বলেন, আমি ঋণগ্রস্ত মানুষ। তাই আল্লাহ আমার দুঃখ-দুর্দশা ঘোঁচাতে মাছটি জালে পাঠিয়েছেন। মাছটি বিক্রি করে ঋণের অর্থ পরিশোধ করে স্ত্রী-সন্তাদের নিয়ে এখন দু’বেলা দু’মুঠো খেয়ে পরে শান্তিতে থাকতে পারবো।
ক্রেতাদের একজন চিলমারী উপজেলার থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বাংলানিউজকে বলেন, বাঘাইড় মাছটি অনেক বড়। সচরাচর এতবড় মাছ চোখে পড়ে না। বাপ-দাদাদের মুখে শুনেছি ৪/৫ মণ ওজনের বিশাল সাইজের মাছ পাওয়া যেত ব্রহ্মপুত্রে। হঠাৎ করেই বড় সাইজের মাছটি পাওয়ায় দুই কেজি কিনেছি।
চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান মিয়া বলেন, প্রতিবছরই ৩৫-৪০টি বাঘাইড় মাছ ব্রহ্মপুত্র নদে ধরা পড়ে। ১১৩ কেজি ওজনের বেশ বড় একটি বাঘাইড় মাছ ধরা পড়ায় স্থানীয় একটি বাজারে ১ লাখ ১৩ টাকায় মাছটি বিক্রি হয়েছে। জেলায় এবছর ধরা পড়া সর্বোচ্চ সাইজের মাছটি স্থানীয়রা ১ হাজার টাকা কেজি দরে কিনে নিয়েছেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা