প্রধানমন্ত্রীর নির্দেশনা এড়িয়ে শ্যামলীর সঙ্গে রেলের চুক্তি
সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্ত্বশাসিত সংস্থা ও প্রতিষ্ঠানগুলোতে শারীরিক প্রতিবন্ধীদের দ্বারা তৈরি মুক্তা পানি ব্যবহারের নির্দেশনা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু সেই নির্দেশনা এড়িয়ে রেলের ক্যাটারিং সার্ভিসে পানি সরবরাহ করার চুক্তি করা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সঙ্গে।
অভিযোগ আছে প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করেই রেলপথ পরিদর্শন অধিদপ্তরের কিছু কর্মকর্তার যোগসাজশে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শারীরিক প্রতিবন্ধী ট্রাস্ট, মৈত্রী শিল্পের মাধ্যমে মুক্তা পানি প্রস্তুত করা হয়। গাজীপুরে অবস্থিত এর কারখানা প্রতিবন্ধী কর্মীদের দিয়ে পরিচালিত হয়। মুক্তা পানির বিক্রি থেকে যে লাভ হয় তার পুরোটাই ব্যয় হয় প্রতিবন্ধীদের কল্যাণে।
গত বছরের বিশ্ব অটিজম সচেতনতা দিবসে ‘মুক্তা পানি’ সবাইকে কিনতে বলেন প্রধানমন্ত্রী। সেবছরের ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় সব সরকারি দপ্তরে মুক্তা পানি ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বলা হয়। এ পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ১৯ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি নির্দেশনা জারি করে।
সেই নির্দেশনায় বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিবন্ধীদের পরিচালিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিবেশিত ও বোতলজাতকরা মুক্তা পানি পরিবেশন ও ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
তবে তারও আগে থেকেই সরকারি বেশ কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তরে মুক্তা পানি ব্যবহৃত হয়ে আসছে। ২০১৭ সালের এপ্রিলে নিজেদের সভায় মুক্তা পানির সিদ্ধান্ত দিয়ে এক নির্দেশনা জারি করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়য়। শুধু তা-ই নয় মুক্তা পানি বিনা টেন্ডারে সরাসরি কেনারও সুযোগ রয়েছে।
এসব নির্দেশনা এবং নজির থাকার পরও পুরো উল্টো দিকে হেঁটেছে রেল অধিদপ্তর। চলতি বছরের ১৩ আগস্ট রেলওয়েতে এবং রেলওয়ে ক্যাটারিং সার্ভিসে পানি সরবরাহ বিষয়ে নিজস্ব ব্র্যান্ড চালু করার সিদ্ধান্ত নেয় অধিদপ্তর। এর জন্য বেসরকারি প্রতিষ্ঠান শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে।
এই চুক্তির বিষয়ে সেসময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছিলেন, বাংলাদেশ রেলওয়েতে নিজস্ব ব্র্যান্ডের বোতলজাত পানি সরবরাহ করার মাধ্যমে যাত্রীদের কাঙ্ক্ষিত পানির চাহিদা মেটানোর পাশাপাশি রেলওয়েকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি হবে।
রেলমন্ত্রী এবং রেল অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শামছুজ্জামানের উপস্থিতিতে অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) রশিদা সুলতানা গণি শ্যামলীর সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
নিজস্ব ব্র্যান্ড তৈরির জন্য হলেও কেন মুক্তা পানিকে ব্যবহার করা হলো না আর কেনই বা শ্যামলীর সঙ্গে চুক্তি করা হলো এ বিষয়ে জানতে রেল মহাপরিচালক মোহাম্মদ শামছুজ্জামানের সঙ্গে যোগাযোগের জন্য মুঠোফোনে কয়েক দফা চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। একইসঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করা যুগ্ম মহাপরিচালক রশিদা সুলতানার মুঠোফোনেও ফোন করা হলে তিনিও ফোন ধরেননি। ফোন করার উদ্দেশ্য উল্লেখ করে তাদের নম্বরে খুদেবার্তা পাঠানো হলেও কোন প্রতি-উত্তর পাওয়া যায়নি।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা