জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পরামর্শক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রমিক লীগের এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
তবে কমিটির ১জন মৃত্যুবরণ করায় এবং আরেকজন আ’লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় এ দুটি পদ শূন্য রেখেই কমিটি দেওয়া হয়েছে।
২০১৯ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে ফজলুল হক মন্টুকে সভাপতি, আজম খসরুকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ অপেক্ষার পর গতকাল রবিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাজাহান খান, নুর কুতুব আলম মান্নান (রাজশাহী), কামরুজ্জমান চুনু (পাটকল যশোর), হুমায়ুন কবীর (রেল), তোফায়েল আহমেদ (মীরপুর), মো. শফর আলী (চট্টগ্রাম), মো. সাহাব উদ্দন (আদমজী), মো. মুশফিকুর রহমান (বিমান সিবিএ), মো. মহসীন ভুঞা (বিআইডাব্লউটিসি সিবিএ) ও মো. আসকার ইবনে শায়েখ খাজা (ওয়াসা সিবিএ)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. খান সিরাজুল ইসলাম (স্টীল), সুলতান আহম্মদ (পাউবো) ও বিএম জাফর (খুলনা)।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাউছার আহমেদ পলাশ (নারায়ণগঞ্জ) ও মো. আনিসুর রহমান (জনতা ব্যাংক)।
এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান (রেল), দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক (বনশিল্প), অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ (রুপালী ব্যাংক), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোতালেব হাওলাদার (তিতাস), শিক্ষা ও সাহিত্যা সম্পাদক মো. শহীদ ডাকুয়া (বিদ্যুৎ), মহিলা বিষয়ক সম্পাদক প্রমীলা পোদ্দার, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক কাজিম উদ্দিন (তিতাস সিবিএ), শ্রমিক ইউনিয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক মো. লুৎফর রহমান (সোনালী ব্যাংক), ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন (জনতা ব্যাংক), তথ্য ও গবেষণা সম্পাদক গাজী আজিজুর রহমান (বিদ্যুৎ), ক্র্যাফট ফেডারেশন বিষয়ক সম্পাদক বখতিয়ার কান (চট্টগ্রাম) ও ক্রীড়া ও সাংস্কুতি বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন আল আজাদ মিলন (খুলনা) হিসাবে নির্বাচত হয়েছেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির ৫ সদস্যের মধ্যে রয়েছেন- আব্দুস সালাম খান, আমজাদ হোসেন, নাজমুল আলম রুবেল, মজিবুর রহমান ও সেলিম আনছারি।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা