করোনার অধিকতর বিস্তার রোধ করবো: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৭ অক্টোবর) বলেছেন, দেশ আসন্ন দিনগুলোতে কোভিড-১৯-এর অধিকতর বিস্তার রোধ করতে সক্ষম হবে।
তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ভাগ্যবান যে বাংলাদেশে এ রোগের সংক্রমণ এবং মৃত্যুর হার উভয়ই খুব কম। আমরা আশাবাদী যে আগামী দিনে এ রোগের আরো বিস্তার রোধ করতে আমরা সক্ষম হব।
ক্রিটিক্যাল কেয়ার-২০২০ সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক ই-কনফারেন্সে পূর্বে ধারণ করা ভিডিও বার্তায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অ্যানেস্থেসিওলজিস্ট সোসাইটি।
শেখ হাসিনা বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং চিকিৎসক ও অন্য স্বাস্থ্য কর্মীদের কঠোর পরিশ্রম বাংলাদেশে মারাত্মক এ ভাইরাসের বিস্তার রোধ করতে পারে।
কোভিড-১৯ থেকে সৃষ্ট জরুরি অবস্থার মুখোমুখি হতে সরকার জরুরি ভিত্তিতে দুই হাজার চিকিৎসক এবং পাঁচ হাজার নার্স নিয়োগ দিয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এ সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন পুরো বিশ্ব কোভিড-১৯ মহামারিতে আক্রান্ত।
অ্যানেস্থেসিওলজিস্টরা অপারেশন থিয়েটারে তাদের কাজের পাশাপাশি গুরুতর অসুস্থ রোগীদের সেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে উল্লেখ করেন তিনি।
আইসিইউ এবং এর বাইরে থাকা কোভিড-১৯ রোগীদের সেবার জন্য মহামারির এ সময়ে আমাদের অ্যানেস্থেসিওলজিস্টরা দুর্দান্ত কাজ করে চলেছেন। বাংলাদেশ অ্যানেস্থেসিওলজিস্ট সোসাইটি কোভিড আইসিইউ ম্যানেজমেন্টের জন্য জাতীয় নির্দেশিকা প্রস্তুত করতে সরকারকে সহায়তা করেছিল, বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, তারা সারা দেশে নতুন আইসিইউ সুবিধার ব্যবস্থা করেছেন এবং কোভিড-১৯ রোগীদের ব্যবস্থাপনার জন্য আইসিইউ চিকিৎসক এবং কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেছেন।
শেখ হাসিনা বলেন, দায়িত্ব পালনের সময় অ্যানেস্থেসিওলজিস্টসহ অনেক স্বাস্থ্য কর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।
তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
সরকার দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা পাওয়া যেকোনো নাগরিকের মৌলিক অধিকার। এ জন্য আমরা অতিরিক্ত শয্যা যুক্ত এবং চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্য কর্মী নিয়োগ করার মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সুবিধা আরও বৃদ্ধি করেছি।
গুরুতর অসুস্থ রোগীদের সামলানোর জন্য আধুনিক এবং প্রযুক্তিগত জ্ঞান দিয়ে নিজেদের আরও সমৃদ্ধ করতে অ্যানেস্থেসিওলজিস্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা