ঢাকা ছাড়লেন স্টিফেন, দৌড়ঝাঁপ করেও সাক্ষাৎ পায়নি বিএনপি
তিনদিনের ঢাকা সফর শেষে ফিরে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্র মন্ত্রী স্টিফেন ই বিগান। শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশে তার তিনদিনের সফর সম্পন্ন করে তিনি ঢাকা ত্যাগ করেছেন বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ দিকে অনেক দৌড়ঝাঁপ করেও যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পায়নি বিএনপি। এ নিয়ে দলের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। সাক্ষাৎ না পাওয়ার বিষয়টিকে দলের কূটনৈতিক শাখার ব্যর্থতা হিসেবে মনে করেছেন বিএনপির একাংশ।
তবে বিএনপির কূটনৈতিক শাখার প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা ছিল না। প্রোগ্রাম হলে তো তারাই করবে- এটাই নিয়ম। এটা তো বিএনপির বিষয় নয়।
স্টিফেন বিগান ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেছেন।
মার্কিন উপপররাষ্ট্র মন্ত্রী স্বাস্থ্য খাতে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশকে ১০০ ভেন্টিলেটর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলকের সঙ্গে বৈঠক করেছেন।
এছাড়া বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন বিগান।
তার এ সফরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের একই ভিশন উম্মুক্ত এবং অন্তর্ভুক্তমূলক ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে জোর দিয়েছেন। আট লাখ ৬০ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
একই সঙ্গে তিনি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বৈশ্বিক সাড়াদানের প্রয়োজনীয়তার বিষয়ে জোর দিয়েছেন।
এর আগে ১৪ অক্টোবর তিনদিনের সফরে ঢাকায় আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট (উপপররাষ্ট্র মন্ত্রী) স্টিফেন ই বিগান।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা