বসুন্ধরায় হচ্ছে বিচারকদের আবাসন প্রকল্প
বিচার বিভাগীয় কর্মকর্তাদের দীর্ঘদিনের আকাঙ্খার আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বৃহস্পতিবার এ বিষয়ে একটি চুক্তি সই হয়ছে।
জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকায় প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জুডিসিয়াল অফির্সাস হাউজিং প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত বিচারকগণের আবাসন ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত হবে।
জানা গেছে, বিচারকদের আবাসন প্রকল্প গ্রহণের লক্ষ্যে সব রকমের সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট কুড়িল-পূর্বাচল রাস্তার উত্তরে বিসিএস (প্রশাসন) সার্ভিসের আবাসন প্রকল্প সংলগ্ন ৪২৭২ কাঠা (কম/বেশি) ভূমিতে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এ উপলক্ষে জুডিসিয়াল অফিসার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সঙ্গে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স ইস্টওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের রেজিস্ট্রি চুক্তি হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বাস ভবনে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আহমেদ আকবর সোবহান এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, ঢাকা জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এবং সংগঠনের মহাসচিব, আইন বিচার বিভাগের যুগ্ম-সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা।
এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারসহ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, আবাসন প্রকল্পের প্লট নির্মাণের জন্য নির্ধারিত ভূমির পরিমাণ হবে ৩২৮৮ কাঠা (কম/বেশি) এবং বেসরকারি হাউজিং নীতিমালা অনুযায়ী রাস্তা, ড্রেন, স্কুল, শপিং সেন্টার, খেলার মাঠ, বিনোদন কেন্দ্র ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ নাগরিক সুবিধার জন্য নির্ধারিত ভূমির পরিমান হবে ৯৮৪ কাঠা (কম/বেশি)। এতে ৩৩৩টি (কম/বেশি) ০৫ কাঠা আয়তনের এবং ৫৪১টি (কম/বেশি) ০৩ কাঠা আয়তনের সর্বমোট ৮৭৪টি প্লট থাকবে। প্রকল্পে সর্বমোট ১১৪০ জন বিচারকের আবাসন ব্যবস্থা থাকবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা