দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে র্যাব
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৩৬০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে র্যাব সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সাদাছড়ি বিতরণ করেন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এ সময় র্যাব ডিজি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সুবিধাবঞ্চিত মানুষের জন্য সংগ্রাম করেছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবনের একটা বড় সময় তিনি কারাগারে কাটিয়েছেন। এখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি।’
তিনি বলেন, ‘আমরা সমৃদ্ধ বাংলাদেশ তখনই গড়তে পারবো, যখন সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবো। এর আওতা থেকে প্রতিবন্ধীরাও বাদ নয়; বরং তাদের শক্তি হিসেবে বিবেচনা করেছেন প্রধানমন্ত্রী।’
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা অনেক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিলাম, কিন্তু করোনা মহামারির কারণে সেটা সম্ভব হয়নি। আজ কিছু সুবিধাবঞ্চিত মানুষের নিয়ে সমবেত হতে পেরেছি, আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ।’
মহামারিতে র্যাব সুবিধাবঞ্চিত মানুষের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছে উল্লেখ করে র্যাবের ডিজি বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করেছি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর। ভবিষ্যতেও সহায়তার হাত প্রসারিত থাকবে। সেই ধারাবাহিকতায় দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তায় আগামীতে আরও বেশি সংখ্যক স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হবে।’
এ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার, গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল সারওয়ার বিন কাশেমসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা