বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেবে ইতালি
পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন বলেছেন ইতালি সরকার তার দেশে বাংলাদেশি কৃষি শ্রমিকদের নেবার বিষয়ে সম্মতি জানিয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রী বিবৃতিতে বলেন, ভাল খবর। আমাদের অনুরোধে ইতালিয়ান সরকার অবশেষে তাদের কৃষি শ্রমিক কর্মসূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে।
চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রোমে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, তিনি ইতালির কৃষি শ্রমিক কর্মসূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেছিলেন। ইতালিয়ান সরকার তার অনুরোধকে সম্মান জানিয়ে, বাংলাদেশি নাগরিকদের এই সুযোগটি দিয়েছে বলে জানান মন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ১৯৭০ সালে ইতালির প্রায় ২৩ শতাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত ছিল। তবে বর্তমানে তা ৫ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে দেশটি কৃষি খাতে বিদেশি শ্রমিক নিয়োগে গুরুত্ব দিচ্ছে।
এক সময় বাংলাদেশ থেকে মৌসুমি শ্রমিকরা ইতালি যেতেন। পরবর্তী সময়ে এসব শ্রমিক দেশে না ফেরার কারণে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দেয় ইতালি। এখন শ্রমিক সংকটের কারণে বাংলাদেশ থেকে মৌসুমি কৃষি শ্রমিক নেয়ার প্রস্তাব ফের বিবেচনা করছে দেশটির সরকার।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা