চলতি মাসেই আঘাত হানবে ঘূর্ণিঝড়!
আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে চলতি অক্টোবর মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ফলে এই লঘুচাপ যদি শক্তিশালী হয় তাহলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। ভারতের গণমাধ্যমগুলো এরই মধ্যে ঘূর্ণিঝড় ‘গতি’ আসছে বলে শঙ্কা প্রকাশ করে প্রতিবেদন করছে।
এদিকে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবেই দেশের কোথাও কোথাও যেমন বৃষ্টি হচ্ছে তেমনি কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে সাথে বেড়েছে গরমের তীব্রতাও। বিকেল নাগাদ লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অনেক লঘুচাপ প্রথমে নিম্নচাপে এবং পরে সেই নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়।
এ বিষয়ে আবহাওয়াবিদ আব্দুল হামিদ গণমাধ্যমকে বলেন, আজ বিকাল নাগাদ এটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। বিকাল পর্যন্ত আবহাওয়া পর্যবেক্ষণ করবো। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা এই আবহাওয়া বজায় থাকতে পারে।
উত্তর আন্দামান সাগর ও এর আশেপাশের এলাকায় সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আবার ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমী বায়ুর প্রভাবও আছে বাংলাদেশের ওপর।
এসবের প্রভাবে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা