করোনা বাড়তে পারে, মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বৈশ্বিক মহামারির করোনাভাইরাসের তাণ্ডবে উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। বাংলাদেশের মানুষকে এই তাণ্ডব থেকে রক্ষায় বারবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
রোববার (১১ অক্টোবর) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
তবে বর্তমানে করোনার ঝক্কি কিছুটা সামাল দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের বিভিন্ন সেক্টর। তবে করোনার দ্বিতীয় আঘাত আসতে পারে। সেই বিষয়টি মাথায় রেখে সরকারি প্রতিষ্ঠানগুলোকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ কঠিন পরিস্থিতি এলে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, এখনো করোনাভাইরাসের প্রভাব আছে। আশঙ্কা করা হচ্ছে আরেকবার করোনাভাইরাসের প্রভাব বা প্রাদুর্ভাব দেখা দিতে পারে। ইউরোপের বিভিন্ন দেশে আবার দেখা দিচ্ছে। এখন থেকেই আমাদের সবাইকে সুরক্ষিত থাকতে হবে। সেই সঙ্গে আমাদের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে।
সেনাবাহিনীর ১০টি ইউনিট ও প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, অর্থ খরচের ব্যাপারে সবাইকে একটু সচেতন থাকতে হবে। কারণ করোনাভাইরাস আবার যদি ব্যাপক হারে দেখা দেয়, তাহলে প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে আবার অর্থ সহায়তা দিতে হবে, তাদের চিকিৎসা করাতে হবে। সেদিকে লক্ষ্য রেখে আমাদের মিতব্যয়ী হতে হবে। ঠিক যতটুকু আমাদের নেহাত প্রয়োজন, তার বেশি পয়সা এখন খরচ করা চলবে না। ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে সেটা করতে হবে যদিও আমরা বাজেট ঠিক রেখেছি।
প্রধানমন্ত্রী বলেন, কৃষিতে আমার নির্দেশই ছিল প্রচুর পরিমাণ খাদ্য উৎপাদন করতে হবে। যে যেখানে আছে সাধ্যমতো উৎপাদন অব্যাহত রাখতে হবে যাতে কোনো সংকট দেখা না দেয়। আমরা দেখতে পাচ্ছি করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী একটি খাদ্য মন্দা দেখা দিয়েছে। অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে।
তিনি আরও বলেন, কিন্তু বাংলাদেশে আমরা ঠিক সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ নিয়েছিলাম বলে আজকে আমাদের সেই সমস্যাটা দেখা দিচ্ছে না।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা