ঢাকা সফরে আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা সফরে আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই. বিগান। আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্ব পুনর্নিশ্চিত করতেই তিনি এ সফরে আসছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশে উপ-পররাষ্ট্রমন্ত্রী সবার জন্য যৌথ সমৃদ্ধির সঙ্গে একটি স্বাধীন, উন্মুক্ত, সমন্বিত, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর আলোকপাত করবেন।’ আরও বলা হয়, বিগানের ঢাকা সফর কভিড-১৯ প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার প্রচেষ্টা ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতার ওপরেও আলোকপাত করবে। ঢাকায় সফরের আগে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ১২ থেকে ১৪ অক্টোবর ভারত সফর করবেন। সেখানে তিনি ভারত-যুক্তরাষ্ট্রে ফোরামে মূল বক্তব্য প্রদান করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারতে তার কর্মসূচি ‘মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত কম্প্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ এবং ওয়াশিংটন ডিসি ও নয়াদিল্লি কীভাবে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এবং সারা বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তাকে এগিয়ে নিয়ে যেতে একসঙ্গে কাজ করতে পারে তার ওপর আলোকপাত করবেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা