৮ মার্চ আক্রান্ত ৩ জন, ৮ অক্টোবর পর্যন্ত ৩,৭৪,৫৯২
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এদিন ৩ জনের শরীরে মহামারী এই ভাইরাস ধরা পড়ে। এর এক মাস পরে গত ৮ এপ্রিল সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১৮ জনে। তবে সাত মাসের ব্যবধানে সেই সংখ্যা প্রায় পৌনে চার লাখে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জনে। এই সময়ে সারাদেশে নমুনা সংগ্রহ-পরীক্ষা, করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হওয়ার সংখ্যাও তুলনামূলকভাবে বেড়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৬০ জনে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪১ জন। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জনে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২ হাজার ৬০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একদিনে নতুন করে ১ হাজার ৬৮৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জনে। উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ৬০ হাজার ৪৪৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৫২৯ জন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা