স্কুল শিক্ষার্থীদের প্রতিবাদে উত্তাল মতিঝিলের শাপলা চত্বর
দ্বিতীয় দিনের মতো ধর্ষণের প্রতিবাদে উত্তাল মতিঝিলের শাপলা চত্বর। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের পর থেকে বিক্ষোভ করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সামনের দিকে শাপলা চত্বরের সড়কে মতিঝিল মডেল, আইডিয়াল, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কলোনি উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বসে বিক্ষোভ করছেন। মডেল স্কুলের শিক্ষার্থী নিয়ন বলেন, ‘আর কোনো ধর্ষককে দেখতে চাই না। মা বোনের নিরাপত্তায নিশ্চিত করতে রাস্তায় নেমেছি। এই নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ চালিয়ে যাব।’ এ সময় আরেকজন শিক্ষার্থী রায়হান বলেন, ‘ধর্ষকের ফাঁসি চাই এবং সেটা দৃষ্টান্তমূলক হতে হবে।’ এদিকে, শিক্ষার্থীরা নটরডেম কলেজের সামনে থেকে শাপলা চত্বর পর্যন্ত সড়কে বেরিকেড দিয়ে দিয়ে অবস্থান নিয়েছেন। এ কারণে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মতিঝিল থানার ওসি তদন্ত মনির হোসেন বলেন, ‘বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’ এর আগে ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের ফাঁসির প্রতিবাদে বুধবার (৭ অক্টোবর) শিক্ষার্থীরা একই স্থানে বিক্ষোভ করেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা