লিজের দুই বিমানেই লোকসান ১১০০ কোটি টাকা
দুই লিজ বিমানেই বেসামরিক বিমান পরিবহনকে লোকসান দিতে হয়েছে ১১০০ কোটি টাকা। এ দু’টি বিমানের জন্য প্রতি মাসে ভর্তুকি দিতে হয়েছে ১১ কোটি টাকা।
এ দ’টি বিমান চালিয়ে সরকারের রাজস্ব আদায় হয়েছিল ২২ কোটি টাকা। আর খরচ হয়েছিল ৩৩০০ কোটি টাকা। ফলে লোকসান হয় ১১০০ কোটি টাকা।
পাঁচ বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার থেকে লিজ নেয়া বোয়িং ৭৭৭-২০০ ইআর বিমান দু’টির ইঞ্জিন বারবার নষ্ট হলেও অজ্ঞাত কারণে লিজ বাতিল করা হয় নি। বরং ইঞ্জিন ঠিক করার সময় মেরামতকারী প্রতিষ্ঠান ও লিজ প্রদানকারীকে উভয়কেই অর্থ দিতে হয় বিমানকে। লিজ প্রক্রিয়ার এসব অস্বচ্ছতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। তবে গত মার্চ মাস মাসে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দায় দেনা থেকে মুক্তি পায় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সংসদ ভবনে গতকাল রবিবার অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠক থেকে এসব তথ্য পাওয়া যায়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক এবং সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশ নেন।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক কমিটিকে জানান, বিমান লিজ সংস্কৃতি থেকে একেবারে বেরিয়ে আসতে চাইছে। বিমান বহরের জন্য ২৪ মিলিয়ন ডলার নতুন তিনটি ড্যাশ-৮ বিমান কেনা হয়েছে। এর মধ্যে দু’টি বিমান এ বছরের মধ্যে বাকিটা জানুয়ারিতে যুক্ত হবে বলে আশা করা যায়।
বৈঠকে আরও জানানো হয়, বিমানের রাজস্ব আয় কমেছে। তারপরও বিমান তার কোনো কর্মীকে ছাঁটাই করেনি। বেতন কিছুটা কাটছাঁট করে সব কর্মীকে ধরে রাখা হয়েছে। গত কয়েক বছর আগে কয়েকটি নতুন এয়ারক্রাফট কেনা হয়েছিল।
এছাড়া করোনাকালীন পরিস্থিতি মোকাবিলায় বিমান সরকারের কাছ থেকে ১০০০ কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে মাত্র ৩০০ কোটি টাকা খরচ হয়েছে, বাকি টাকা খরচ হবে না মর্মে তিনি কমিটিকে অবহিত করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) বিল- ২০২০, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন- ২০১৩, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২০২০-২১ সালের বাজেট ব্যবহার এবং বৈশ্বিক করোনা মহামারি প্রতিরোধে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি সম্ভাবনাময় পর্যটন খাতকে এগিয়ে নিতে আধুনিক ও যুগোপযোগী কর্মপরিকল্পনা গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিভিন্ন সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা