দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনকালে শোভাযাত্রা করা যাবে না
আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনকালে শোভাযাত্রা করা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে পূজা মণ্ডপের সংখ্যা যথাসম্ভব কমানোসহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা বাধ্যতামূলক করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আলোচনার প্রেক্ষিতে সর্ব সম্মতিক্রমে নিম্ন-বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়।
১। পূজা মণ্ডপে প্রবেশের সময় COVID-19 এর প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে, হাত ধোয়া ও স্যানিটাইজার, মাক্স বাধ্যতামূলক করতে হবে।
২। পূজা মণ্ডপ সংখ্যা যথাসম্ভব কমিয়ে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। দেশব্যাপী সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
৩। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ আইন-শৃঙ্খলা মোকাবেলায় মোবাইল ডিউটিতে থাকবে।
৪। পূজা মণ্ডপে জনসমাগম কমানোর জন্য অঞ্জলী প্রদান অনুষ্ঠান টিভি চ্যানেল এ লাইভ প্রচারের জন্য পূজা উদযাপন কমিটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
৫। প্রতিমা বিসর্জন কালে কোন শোভাযাত্রা করা যাবে না ।
৬। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে বিভিন্ন অনুষ্ঠান করতে হবে।
৭। জনসমাগম সীমিতকরণসহ অন্যান্য নির্দেশনাবলী মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে।
৮। করোনার সেকেন্ড ওয়েভ সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে ।
৯। পূজা মণ্ডপ ব্যবস্থাপনায় পূজা উদযাপন কমিটি স্থানীয় প্রশাসনের ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবেন ।
১০। জরুরী প্রয়োজনে পূজা উদযাপন কমিটি 999 সেবা নিতে পারবেন ।
সভায় অনলাইনে যুক্ত ছিলেন সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ , স্বরাষ্ট্র মন্ত্রণালয়; প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা সদর; সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; সচিব, তথ্য মন্ত্রণালয়; পুলিশ মহাপরিদর্শক; মহাপরিচালক কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, বিজিবি, র্যাব, এনএসআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা