দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর
বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে আরো কয়েক দিন বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, গত কয়েক দিন ধরে চলা বৃষ্টি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের অনেক স্থানে বৃষ্টিপাতের পরিমানও আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, দফায় দফায় বন্যার কবলে পড়ে উত্তরাঞ্চলের মানুষের জীবন এখন দুর্বিষহ। আশ্বিনের এই সময়ে পঞ্চম দফা বন্যায় আক্রান্ত হয়ে ১০ জেলার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বন্যায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। টানা বর্ষণ ও ভারতের ঢলে ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, তিস্তা, ঘাঘট, করতোয়া, আত্রাই, ধলেশ্বরীসহ প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তরাঞ্চল আবার প্লাবিত হয়েছে। এতে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নিলফামারী, লালমনিরহাট, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির রোপা আমনের ধান এবং আগাম সবজি ক্ষেত। ভেসে গেছে বহু পুকুর ও খামারের মাছ। বার বার বন্যায় প্লাবিত হয়ে এলাকার রাস্তা-ঘাট ভেঙে বেহাল দশা। অনেক রাস্তার ব্রিজ-কালভার্ট ভেঙে তলিয়ে গেছে বিস্তৃর্ণ এলাকা। প্রবল স্রোত ও পানি বৃদ্ধির ফলে নদী ভাঙনে নিঃস্ব হয়েছে শত শত পরিবার। নদীগর্ভে বিলীন হয়েছে অনেক স্কুল, মাদরাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা