করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেলেন পাঁচ হাজার ৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৩৯৬ জন, আর এ পর্যন্ত শনাক্ত হলেন তিন লাখ ৬৬ হাজার ৩৮৩ জন। একই সময়ে সুস্থ হয়েছেন এক হাজার ৫৪৯ জন, আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন দুই লাখ ৭৮ হাজার ৬২৭ জন।
শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫০৯টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১৭৬টি। এখন পর্যন্ত মোট করোনার নমুনা পরীক্ষা হলো ১৯ লাখ ৭০ হাজার ২৫১টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৪৯ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৫ শতাংশ।
অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৫ জন, আর নারী আট জন। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন চার হাজার ১০৪ জন, আর নারী এক হাজার ২০১ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৭ দশমিক ৩৬ শতাংশ এবং নারী ২২ দশমিক ৬৪ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ২৩ জন। বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৩, খুলনায় ১, বরিশাল ১ এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।
২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ৫৪৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭২২ জন, চট্টগ্রাম বিভাগে ১৮০ জন, রংপুর বিভাগে ৪৬ জন, খুলনা বিভাগে ৪২৭ জন, বরিশাল বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ৯৩ জন, সিলেট বিভাগে ৪১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৬ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৬৯৯ জন, আর ছাড়া পেয়েছেন ৯১৩ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন পাঁচ লাখ ৩৫ হাজার ৯১ জন, আর ছাড়া পেয়েছেন চার লাখ ৯২ হাজার ১৭৫ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪২ হাজার ৯১৬ জন।
একই সময়ে আইসোলেশনে যুক্ত হয়েছেন ২১০ জন, আর ছাড়া পেয়েছেন ৫৬৪ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮১ হাজার ৭০৯ জন, আর ছাড়া পেয়েছেন ৬৭ হাজার ২০৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ৫০৪ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
বিশ্ব পরিস্থিতি:
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ছাড়িয়ে গেছে বলে শুক্রবার সকালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত তথ্যে দেখা গেছে।
জেএইচইউ জানায়, বিশ্বের ১৮৮ দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৬৬২ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ২১ হাজার ৭০৯ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় ৭২ লাখ ৭৭ হাজার ৫৯১ জন আক্রান্ত এবং ২ লাখ ৭ হাজার ৭৯১ জন মৃত্যুবরণ করেছেন।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে ৬৩ লাখ ১২ হাজার ৫৮৪ জন করোনার কবলে পড়েছেন এবং এখন পর্যন্ত সেখানে মারা গেছেন ৯৮ হাজার ৬৭৮ জন।
বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, ভারতে নতুন করে ৮৬ হাজার ৮২১ জন আক্রান্ত এবং আরও ১ হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে। মহামারিতে ভারতের জন্য সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসটি ছিল সবচেয়ে ভয়াবহ।
এদিকে, ভাইরাসটির পুনরুত্থানের ভয়ের মাঝে বেশ কিছু ইউরোপীয় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যায় ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
গত বছরের ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ সংকটকে গত মার্চে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা