ঢাকা ছাড়ছেন রীভা গাঙ্গুলি
প্রায় দেড় বছর বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে কাল বৃহস্পতিবার সকালে ভারতে ফিরে যাচ্ছেন রীভা গাঙ্গুলি দাশ। তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্ব নেবেন।
জানা গেছে, বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে মনোনীত বিক্রম দোরাইস্বামী আগামী শনিবার নয়াদিল্লি থেকে রওনা হবেন। ত্রিপুরা হয়ে তিনি বাংলাদেশে আসবেন আগামী সোমবার। আগামী সপ্তাহের শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে তাঁর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করার কথা রয়েছে।
এদিকে রীভা গাঙ্গুলি দাশ আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী এ সময় মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় দুই কিলোমিটার স্বাধীনতা সড়ক উন্মুক্ত করার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে ভারতের প্রতি অনুরোধ করেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতা সড়ক উন্মুক্ত করা হলে ভারতের পর্যটকরা সহজে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করতে পারবে। এ সময় তিনি ভারতীয় ‘লাইন অব ক্রেডিটের’ আওতায় নির্মিতব্য বিভিন্ন প্রকল্প সময়মতো সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া করোনা মহামারির কারণে বন্ধ থাকা বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলবন্দর খুলে দেওয়ার অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এতে দুই দেশের নাগরিকরা সড়কপথে সহজে যাতায়াত করতে পারবে।
ড. মোমেন গত মঙ্গলবার যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) মন্ত্রী পর্যায়ের বৈঠক সফলভাবে শেষ হওয়ায় বিদায়ি রাষ্ট্রদূতের মাধ্যমে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে ধন্যবাদ জানান।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, রীভা গাঙ্গুলি দাশের আরো আগেই নয়াদিল্লিতে ফেরার কথা ছিল। জেসিসি বৈঠকের কারণে তা পিছিয়ে যায়। জেসিসি বৈঠক শেষ করার এক দিন পরই তিনি ভারতে ফিরছেন। অন্যদিকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে মনোনীত বিক্রম দোরাইস্বামীও গত মঙ্গলবার নয়াদিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে জেসিসি বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের হয়ে অংশ


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা