দেশে করোনার নতুন ৫ উপসর্গ
আনিস সাহেব (ছন্দ নাম) অফিস থেকে ফিরেই ক্লান্তি বোধ করছিলেন। অফিস থেকে ফিরলে এ রকম ক্লান্তি বোধ মাঝে মাঝেই হয়। কাজেই বিষয়টি গায়ে মাখলেন না। রাতে তার পেট খারাপ হলো। কয়েকবার বাথরুমে গেলেন। স্ত্রী ভৎর্সনা করলেন নিশ্চয়ই বাইরে কিছু খেয়েছো।
কিন্তু আনিস সাহেব নিশ্চিত যে, তিনি বাইরের কোন খাবার খাননি। সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিলো না তার। ক্লান্তি এবং আলস্য লাগছিলো। তারপরও অফিসে গেলেন। সকালের নাস্তা খেতে পারলেন না। দুপুরে অফিসে খেতেও পারলেন না। ধারণা করলেন পেট খারাপের জন্যই সম্ভবত খাবার রুচি নষ্ট হয়েছে। অফিসে দুচারবার মাথা চক্কর দিলো। সেটারও পেট খারাপ এবং না খাওয়ার জন্য মনে করে উপেক্ষা করলেন। অফিসে খারাপ লাগায় তাড়াতাড়ি বাড়িতে ফিরলেন।
রাতে আনিস সাহেবের অবস্থা আরো খারাপ হলো। পরদিন সকালে তাকে হাসপাতালে নেয়া হলো। সেখানে কোভিড পরীক্ষায় ফল এলো পজেটিভ। তিন দিন হাসপাতালে থাকার পর, তাকে আইসিইউ তে স্থানান্তর করা হলো। পঞ্চম দিনে তিনি মারা গেলেন।
করোনার যে সব উপসর্গ গুলোর কথা বহুল উচ্চারিত সেই সব উপসর্গ কোনটাই তার ছিলো না। জ্বর, গলাব্যথা, শুকনো কাশি ইত্যাদি উপসর্গ ছাড়াই তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। শুধু আনিস সাহেব নন। গত এক সপ্তাহে যারা মারা গেছেন, তাদের ১০ জন করোনার প্রচলিত উপসর্গ ছাড়াই আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবারের সদস্যরা বলেছেন, উপসর্গ না থাকায় তারা ভাবতেও পারেননি যে, এটা করোনার কিছু নতুন উপসর্গ দেখা যাচ্ছে। এগুলো হলো:
১. পেট খারাপ: হঠাৎ করেই ডায়রিয়ার মতো পরিস্থিতি হচ্ছে কারো।
২. শরীর দূর্বল: অনেক করোনা রোগী শুধু মাত্র দূর্বলতা অনুভব করছেন। শুয়ে বা ঘুমিয়ে থাকতে ইচ্ছে করছে এ রকম উপসর্গ দেখা যাচ্ছে অনেকের।
৩. খাবার রুচি নষ্ট: হঠাৎ করেই ক্ষুধা মন্দা হচ্ছে। পেট খারাপের সঙ্গে এই উপসর্গ থাকায় অনেকে মনে করছেন এটা ডায়রিয়া জনিত।
৪. শরীরে কোথাও ব্যথা: হাতে, পায়ে কিংবা পিঠে প্রচন্ড ব্যাথা অনুভব হচ্ছে কোন কোন করোনা রোগীর।
৫. হঠাৎ মাথা ঘোরা: আকস্মিক ভাবে মাথা ঘুরছে অনেকের।
সমস্যা হলো, করোনার প্রধান উপসর্গ হলো জ্বর। এজন্য সর্বত্র জ্বর মাপার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই নতুন উপসর্গ নিয়ে করোনা রোগীরা দ্রুত রোগ ছড়াচ্ছেন। তাই এটা এখন নতুন আতঙ্কের কারণ হয়ে উঠছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা