তারানা হালিমসহ ৫ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ
নেতিবাচকভাবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উপস্থাপনের অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আসিকুজ্জামানের আদালতে মামলার গ্রহণের বিষয়ে শুনানি হয়। মামলা গ্রহণের মতো কোনো উপাদান না থাকায় আদালত তা খারিজ করে দেন।
এর আগে, সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ। মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানিরর জন্য এদিন ধার্য করেন আদালত।
মামলার অন্য বিবাদীরা হলেন, অভিনেতা সাজু খাদেম, নাট্যকার মান্নান হীরা, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার দায়মুক্তির প্রতিবাদে সম্প্রতি নাটক ‘ইনডেমনিটি’ দেশের স্যাটেলাইট টেলিভিশন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সম্প্রচার হয়। এতে ১৯৭৫ সালে জাতির পিতার নির্মম হত্যাকাণ্ডের পর পাকিস্তানের দোসরদের ক্ষমতা ভাগাভাগি এবং পর্দার আড়ালের ঘটনাও তুলে ধরা হয়।
ইনডেমনিটি অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদস্বরূপ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নিজস্ব অর্থায়নে মঞ্চ নাটকটি নির্মাণ করা হয়। নাটকটি রচনা ও পরিচালনা করেন মান্নান হীরা।
৪৩ মিনিটের নাটকটি উপস্থাপনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সাজু খাদেম, ফজলুর রহমান বাবু ও চিত্রনায়ক রিয়াজসহ অনেকে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা