‘পার্কে যার নানার-দাদার রাজনৈতিক অফিস আছে, উচ্ছেদ করব’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আমরা সাতাশটি পার্ক করতে যাচ্ছি, কিন্তু আমরা যেই পার্কেই যাই সেখানেই মামলা। কারণ পার্কের মধ্যে কারো দাদার বাড়ি অথবা কারো রাজনৈতিক সম্পত্তি রয়েছে। আমি বলতে চাই, যে পার্কগুলোর কাজ আমরা হাতে নিয়েছি আগামী ৩ অক্টোবর যার যা নানার বাড়ির দাদার বাড়ি রাজনৈতিক অফিস আছে, সেগুলো আমি উচ্ছেদ করে দেব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নেয়া দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উত্তরায় ৭৪টি গাছের চারা রোপণের মাধ্যমে ‘পরম্পরা কানন’ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. আতিকুল ইসলাম বলেন, সারাটা জীবন লাল-সবুজের পতাকার জন্য সংগ্রাম করে দেশকে স্বাধীন করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘ সময় জেল খেটেছেন তিনি। তারই বদৌলতে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। কিন্তু আমরা কি বঙ্গবন্ধুর মতো করে এই শহরটাকে, এই দেশকে ভালোবাসি?
তিনি বলেন, আমরা যদি এই শহরটাকে বঙ্গবন্ধুর মতো করে ভালবাসতাম, তাহলে অবৈধভাবে ফুটপাত দখল করতাম না। আমরা যদি ভালোবাসতাম, তাহলে রাস্তার উপরে যেখানে সেখানে গাড়ি রেখে যেতাম না, অবৈধভাবে রাস্তার উপরে তার ঝুলিয়ে রাখতাম না, পথচারী যেন কষ্ট না পায় সেজন্য রড-সিমেন্টের বস্তা রাস্তায় ফেলে রাখতাম না। টাকা খরচ করে ফুটপাতে নিজের ছবি টাঙিয়ে রাখতাম না।
মেয়র বলেন, অনেকে ফুটপাতে স্থায়ী স্থাপনা তৈরি করেছে। আবার এমন ঘটেছে যে, প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয়ে, শেখ রাসেলের নাম দিয়েও স্কুল করে রাস্তা দখল করেছে। এসব আপনারা করবেন না, প্রধানমন্ত্রী এগুলো পছন্দ করেন না, বঙ্গবন্ধু পরিবারের কেউই এসব পছন্দ করেন না। বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, এই ধরনের স্কুল আপনারা নিজের জমিতে গিয়ে করুন, জনগণের রাস্তা দখল করে এসব চলবে না।
তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটিনি। তবে ৭৪ জন পরিচ্ছন্নকর্মীর সন্তানদের দিয়ে এই ছবি অঙ্কন করিয়েছি।
মো. আতিকুল ইসলাম বলেন, কাউন্সিলরদের আমি ধন্যবাদ জানাই। আমরা প্রতিজ্ঞা করেছিলাম ডেঙ্গু মোকাবিলায় করবো। এবার ডেঙ্গুতে একজনও মারা যায়নি। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি।
তিনি বলেন, রাজধানীতে দশটি ইউলুপের কাজ শুরু করেছি। উত্তরা থেকে তেজগাঁও পর্যন্ত এই দশটি ইউলুপের কাজ এ বছরেই শেষ করব। ২০২১ সালের মধ্যে এই নগরবাসীকে যানজটমুক্ত নগরী উপহার দেব। সবাই মিলে সবার ঢাকা গড়ার জন্য আমি আজকের অনুষ্ঠানে পুলিশ, র্যাব, বিজিএমইএ’কে দাওয়াত করেছি। প্রত্যেককে আমি গাছ লাগানোর জন্য উৎসাহিত করছি।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা