ভারতের বিকল্প মিয়ানমার-পাকিস্তান থেকে এলো ১৭৪ টন পেঁয়াজ
ভারতের বিকল্প বাজার মিয়ানমার থেকে আমদানি করা দুই কনটেইনার পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে দেশে এলসি হওয়া পেঁয়াজের প্রথম চালান এটি।
এর পরপরই পাকিস্তান থেকে এসেছে আরও ১১৬ টন পেঁয়াজ। এছাড়া তুরস্ক, নেদারল্যান্ডস ও মিসর থেকেও পেঁয়াজ আমদানি পাইপলাইনে আছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর থেকে ৫৮ মেট্রিক টন পেঁয়াজ খালাস করা হয়েছে। চট্টগ্রামের কায়েল স্টোর এই পেঁয়াজ আমদানি করে।
চট্টগ্রাম উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বুলবুল জানান, পেঁয়াজের প্রথম চালানটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এসব পেঁয়াজ এসেছে মিয়ানমার থেকে। জানা গেছে, চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র থেকে এক লাখ ৪৭ হাজার ৫৫৪ টন পেঁয়াজ আমদানির জন্য ৩২২টি অনুমতিপত্র (আইপি) নিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে বন্দরে পেঁয়াজ আমদানির খবরে স্বস্তি ফিরেছে খাতুনগঞ্জের পাইকারি বাজারে। পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, দেশে পেঁয়াজের সংকট আর থাকবে না।
কোনো ঘোষণা ছাড়াই গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এরপরই দেশের বাজারে বাড়তে থাকে এ নিত্যপণ্যের দাম। তখন পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভারতের বিকল্প বাজার থেকে পেঁয়াজ আমদানির পরামর্শ দেন সংশ্লিষ্টরা। যদিও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি চালিয়ে যেতে নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক পর্যায়েও যোগাযোগ করে ঢাকা।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা