ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে ভোটের তারিখ ঘোষণা
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। এই দুটি আসনে আগামী ১২ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আলমগীর।
এর আগে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে কমিশনের ৭১তম সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোটের দিন নির্ধারণ করা হয়।
সভাশেষে সাংবাদিকদের ইসি সচিব জানান, মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ১২ নভেম্বর।
এদিকে ঢাকা-৫ আসনের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা।
প্রতীকপ্রাপ্তদের মাঝে আওয়ামী লীগসমর্থিত প্রার্থী কাজী মনিরুল ইসলাম নৌকা, বিএনপিসমর্থিত প্রার্থী সালাহ্উদ্দিন আহমেদকে ধানের শীষ প্রতীক দেয়া হয়।
এ ছাড়া জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মীর আব্দুস সবুরকে লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টি সমর্থিত প্রার্থী মো. আরিফুর রহমান সুমন মাস্টারকে আম এবং বাংলাদেশ কংগ্রেস সমর্থিত প্রার্থী মো. আনছার রহমান শিকদারকে ডাব প্রতীক দেয়া হয়েছে।
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা