করোনায় কাজ বন্ধ থাকায় ঢাকা-চট্টগ্রামে ৬৮ শতাংশ মানুষ চাকরি হারিয়েছে
করোনা মহামারির কারণে ঢাকা ও চট্টগ্রাম শহরে কাজ বন্ধ থাকায় ৬৮ শতাংশ মানুষ তাদের চাকরি হারিয়েছে বলে ওয়ার্ল্ড ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে।
‘লুজিং লাইভলিহুড: দ্য লেবার মার্কেট ইমপ্যাক্টস অব কোভিড-১৯ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়, যারা চাকরি হারিয়েছেন, তাদের মধ্যে ঢাকায় চাকরি হারিয়েছেন ৭৬ শতাংশ এবং চট্টগ্রামে ৫৯ শতাংশ।
ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের কর্মজীবীদের ওপর র্যাপিড প্যানেল ফোন সার্ভের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সার্ভেটি দুইটি ধাপে করা হয়েছে। একটি মহামারি শুরুর পরে। আরেকটি ১০ জুন থেকে ১০ জুলাইর মধ্যে।
প্রতিবেদনে বলা হয়, বেশি চাকরি হারিয়েছেন বিভিন্ন বস্তিতে বসবাসরত মানুষ। সেখানে চাকরি হারিয়েছেন ৭১ শতাংশ। আর অন্য এলাকায় হারিয়েছেন ৬১ শতাংশ। কিছু মানুষ কাজে ফিরে যাওয়ার আশায় আছেন এবং হয়তো তারাও সেটি ফিরে পেতে নাও পারেন। সুতরাং চাকরি হারানোর মানুষের সংখ্যা বাস্তবে আরও বেশি হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, এই তিন এলাকার মানুষের মধ্যে আয় কমে যাওয়া বেশি পরিলক্ষিত হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের বেতনভোগী কর্মীদের ৮০ শতাংশ এবং ব্যবসায়ীদের মধ্যে ৯৪ শতাংশ জানিয়েছেন, তাদের আয় স্বাভাবিক সময়ের চেয়ে কমে গেছে।
মজুরিভিত্তিক শ্রমিকদের মধ্যে, যারা দৈনিক ও সাপ্তাহিক মজুরির ভিত্তিতে কাজ করেন, তাদের আয় বেতনভোগীদের চেয়ে অনেক বেশি (৪৯ শতাংশ) কমেছে। নারী শ্রমিকরাও এই মহামারিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তুলনামূলকভাবে বেশি চাকরি হারিয়েছেন।
আয় কমে যাওয়ায় ৬৯ শতাংশ পরিবারই তাদের স্বাভাবিক খাদ্য গ্রহণের পরিমাণ কমিয়েছেন। একই সংখ্যক মানুষ তাদের বন্ধুদের কাছ থেকে সহায়তা নিয়েছেন।
সার্ভেতে অংশগ্রহণকারীদের মধ্যে ৩৮ শতাংশের পরিবার সরকারি সহায়তা পেয়েছেন এবং ৪২ শতাংশের পরিবার তাদের জমানো অর্থ ব্যবহার করেছেন।
যারা চাকরি হারিয়েছেন, তাদের মধ্যে ৫৪ শতাংশই পরিচ্ছন্নতাকর্মী ও গৃহকর্মী হিসেবে কাজ করতেন। এরপর রয়েছেন গার্মেন্টসকর্মীরা। তাদের মধ্যে চাকরি হারিয়েছেন ১৯ শতাংশ।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা