ভিসা ইস্যুতে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের আলোচনা বিকেলে
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দ্বিপক্ষীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় টেলিফোনে আলোচনা শুরুর কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে ফ্লাইট, ভিসা প্রক্রিয়া ও আকামার মেয়াদ নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আগ্রহ প্রকাশ করলে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল আলোচনার সিদ্ধান্ত হয়।
এরইমধ্যে প্রবাসী শ্রমিকদের তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা সমাধানে ইতিবাচক সাড়া দিয়েছে সৌদি সরকার। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে তিন শতাধিক যাত্রী দেশটির উদ্দেশে ঢাকা ছাড়ে।
এদিকে, মিয়ানমারের ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। জানা গেছে, নিজ দেশে বসবাসরত ৫৪ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় সৌদি। তবে আজ টেলিফোনে এ বিষয় নিয়ে আলোচনা হবে কি না, তা জানা যায়নি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ বিষয়ে ড. এ কে আব্দুল মোমেন বলেন, সৌদি সরকার আমাদের বলেছে যে, যদি আমরা (রোহিঙ্গাদের) পাসপোর্ট দিই, তাহলে তাদের উপকার হবে। কারণ তারা (সৌদি আরব) রাষ্ট্রহীন মানুষ রাখে না।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের অনুরোধের বিষয়টি খতিয়ে দেখতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তার মানে এই নয় যে, সৌদি সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা