সৌদি প্রবাসীদের ফেরাতে বিশেষ ফ্লাইট আজ
বিশেষ ফ্লাইটে আজ ঢাকা ছাড়বেন সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের একাংশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এতে গত ১৬ ও ১৭ মার্চের জেদ্দার রিটার্ন টিকিটধারী যাত্রীরা আসন নিশ্চিত করা সাপেক্ষে সৌদিতে যেতে পারবেন।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন শুক্রবার রাতে বলেন, করোনা মহামারিতে সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আটকে পড়া প্রবাসীদের সে দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। মহামারিকালে যারা সৌদি আরবে কর্মস্থলে ফিরতে পারছিলেন না, তারা এসব ফ্লাইটে সৌদি আরবে যেতে পারবেন। এর মধ্যে জেদ্দার উদ্দেশ্যে একটি ফ্লাইট শনিবার ছেড়ে যাচ্ছে। অন্য ফ্লাইটটি পরেরদিন ২৭ সেপ্টেম্বর ঢাকা-রিয়াদ রুটে। এছাড়া, এই দুটি রুটে আরও দুটি ফ্লাইট পরিচালিত হবে আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর।
মোকাব্বির হোসেন বলেন, প্রত্যেক যাত্রীর কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছতে হবে। অভ্যন্তরীণ স্টেশন-বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও সিলেট থেকে কোনো যাত্রী পরিবহন করা হবে না। তাই সব যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।
বিমান সূত্রে জানা গেছে, ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টা আগে যাত্রীদের স্মার্ট ফোনসহ বিমানবন্দরে উপস্থিত হতে হবে। যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ টেস্ট ফলাফলের ৬ কপি বহন করতে হবে এবং সময় গণনা শুরু হবে নমুনা সংগ্রহের সময় থেকে। যাত্রীদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা নিয়ন্ত্রণ এবং পদক্ষেপগুলো মেনে সৌদি আরবে প্রবেশ করতে হবে। বিমানে বোর্ডিং এর আগে যাত্রীদের অবশ্যই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিসক্লেইমার ফর্ম পূরণ এবং স্বাক্ষর করতে হবে। সৌদি বিমানবন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে বিমানবন্দর স্বাস্থ্য নিয়ন্ত্রণ কেন্দ্রে পূরণকৃত ও স্বাক্ষরকৃত ফর্মটি জমা দিতে হবে।
সব যাত্রীকে ৭ দিন নিজ গৃহে কোয়ারেন্টাইনে থাকতে হবে। নেগেটিভ টেস্ট ফলাফলধারী চিকিৎসকদের সেল্ফ কোয়ারেন্টাই সময় শেষ করার পর আরও ৩ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সৌদি আরবে পৌচ্ছানোর ৮ ঘণ্টার মধ্যে তাতামান অ্যাপের মাধ্যমে তাদের আবাসস্থলের অবস্থান অবহিত করতে হবে। এই অ্যাপে যাত্রীদের অবশ্যই প্রতিদিনের স্বাস্থ্য মূল্যায়ন করতে হবে।
এদিকে গত ১৮ থেকে ২০ মার্চের জেদ্দা এবং ১৮ ও ১৯ মার্চের রিয়াদের বিমানের রিটার্ন টিকেটধারী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকা-রিয়াদ ও ৩০ সেপ্টেম্বর ঢাকা-জেদ্দা যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা