সৌদি প্রবাসীদের দুশ্চিন্তা না করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, যাদের ইকামা, ভিসা আছে, দেশে এসেছেন ছুটিতে, তাদের সবাই সৌদি আরব যেতে পারবেন, কোনো জটিলতা হবে না। এর জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
শুক্রবার ফরেন সার্ভিস একাডেমি সুগন্ধা’র নব নির্মিত কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সৌদির টিকিট ইস্যুতে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের ইকামা আছে, সৌদিতে চাকরি আছে, কিন্তু দেশে এসেছিলেন, তারা সবাই ফেরত যেতে পারবেন। ভিসা নিয়ে কোনো জটিলতা হবে না। এর জন্য আমরা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ইকামা থাকলে তাদের আবার ভিসা দেয়া হবে।
সৌদি প্রবাসীদের টিকিটের ভিড় নিয়ে মোমেন বলেন, যদিও বিষয়টি দুঃখজনক, কিন্তু যারা আগে থেকে টোকেন নিয়েছিলেন, তারা তো আগেই যাবেন। পর্যায়ক্রমে সবাই যাবেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পোও বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, সৌদি আরব প্রবাসীরা ছুটি ও করোনাভাইরাসের কারণে দেশে ফেরার পর বিমান চলাচল বন্ধ হওয়ায় আটকা পড়েছিলেন। তারা বলছেন, তাদের অনেকেরই ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে যাবে। এর মধ্যে ফিরতে না পারলে আর বৈধভাবে তাদের সৌদি আরবে যাওয়ার উপায় থাকবে না। এর মধ্যে তারা বিমান বাংলাদেশ ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের অফিসে বিক্ষোভ করেছেন। পরে প্রবাসীকল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও তারা বিক্ষোভ করেন।
এ পরিস্থিতিতে বিমান জানায়, সৌদি আরব তাদের ফ্লাইট পরিচালনার অনুমতি দিলেও তাদের কোনো বিমানবন্দরে ফ্লাইট অবতরণের অনুমতি (ল্যান্ডিং পারমিশন) দেয়নি। পরে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিমান জানায়, তারা সৌদি আরবে নিয়মিত ফ্লাইট পরিচালনার অনুমতি না পেলেও চার্টার্ড ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। পরে বৃহস্পতিবার রাতে জানা যায়, আরও দুইটি বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে তারা। এর একটি জেদ্দা ও আরেকটি রিয়াদে যাবে বলে জানায় বিমান।
এর মধ্যে বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, যেসব সৌদি প্রবাসী আটকা পড়েছেন, তাদের কাজের বৈধ অনুমতি তথা ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ানো হয়েছে। পরে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে ঢাকায় সৌদি দূতাবাসের কার্যক্রম শুরু হবে। সেখানে প্রবাসীদের সব সমস্যার সমাধান করা হবে। তাদের ধৈর্য ধরার আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা