নভেম্বরে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে চায় রাশিয়া
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) নভেম্বরে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের কাছেও করোনার ভ্যাকসিন স্পুটনিক-৫ বিক্রি করতে চেয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক কমিটির চেয়ারম্যান মো. শহিদুল্লাহ গণমাধ্যমে এ তথ্য জানান।
বুধবার রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অনলাইন সভায় আরডিআইএফ এর ভাইস প্রেসিডেন্ট আলেক্সান্দার জাভারভ এ প্রস্তাব দেন বলে শহিদুল্লাহ জানান।
সভায় জাভারভ জানান যে, স্পুটনিক-৫ ইতিমধ্যে ছয় দেশে ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে এবং ৪০ হাজার নাগরিক এ ভ্যাকসিন নিয়েছেন।
মো. শহিদুল্লাহ বলেন, আমরা বাংলাদেশে তাদের ভ্যাকসিন বাজারজাত করার আগে ট্রায়াল চালানোর প্রস্তাব দিয়েছি। তারা এ প্রস্তাব বিষয়ে আগ্রহ দেখিয়েছে এবং পরবর্তী যোগযোগ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে।
সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নেতৃত্ব দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
তাদের পক্ষ থেকে বাংলাদেশের কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে রাশিয়ার ভ্যাকসিন উৎপাদনের প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়েও রাশিয়া ইতিবাচক সাড়া দিয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়।
এর আগে চলতি মাসের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশ তাদের টিকার ট্রায়াল পরিচালনার জন্য রাশিয়াকে অনুরোধ করেন।
প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা আবিষ্কারের পথে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় থাকা বিশ্বের নয়টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটির সঙ্গে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে বলে বুধবার জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘এই টিকাগুলো থেকে সঠিক টিকা, সঠিক সময়ে পেতে চাই আমরা।’


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা