বসুন্ধরা কোভিড হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ
করোনাভাইরাস সংক্রমিত রোগের চিকিৎসার স্বার্থে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষিত রাজধানীর কুড়িল এর ‘বসুন্ধরা কোভিড হাসপাতাল’ এ চিকিৎসা কার্যক্রম আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জরুরি ভিত্তিতে বন্ধের নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া একই সময়ের মধ্যে হাসপাতালে ব্যবহৃত সকল যন্ত্রপাতি ফেরত দিতেও নির্দেশনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবেলায় বসুন্ধরা কনভেনশন সেন্টারকে কভিড-১৯ ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হয়েছিল। বর্তমানে হাসপাতালটিতে করোনাভাইরাস সংক্রমিত রোগী ভর্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় সরকারকে বিপুল পরিমান আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জরুরি ভিত্তিতে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চিঠিতে উল্লেখিত নির্দেশনাগুলো হলো- বসুন্ধরা কর্তৃপক্ষের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাতিলকরণ, চিকিৎসা সেবায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের ফেরত আনাপূর্বক বদলি বা পদায়ন, ২ হাজার ৩১টি জেনারেল বেড, ৭১টি আইসিইউ বেড হাসপাতাল, ১০টি ভেন্টিলেটর, যাবতীয় আসবাবপত্রসহ আনুসঙ্গিক জিনিসপত্র আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরত দিতে বলা হয়েছে। চিঠিতে হাসপাতালটির বিদ্যুৎ ও বর্জ্য ব্যবস্থাপনা বিল পরিশোধের জন্যও বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ মে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) স্থাপিত হাসপাতালটি চালু হয়।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা