সৌদিতে নামার অনুমতি পেল বিমান
অবশেষে সৌদি আরবে অবতরণের অনুমতি পেল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এর আগে সৌদি সরকার বিমানকে ০১ অক্টোবর থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিলেও ল্যান্ডিং পারমিশন (অবতরণের অনুমতি) দেয়নি। এমন সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে সৌদির সিভিল এভিয়েশনকে চিঠিও দিয়েছিল।
বিমান সূত্র জানায়, বিমান ০১ অক্টোবর থেকে সৌদির ৩ শহরে সপ্তাহে ৮টি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। শহর ৩টি হচ্ছে জেদ্দা, দাম্মাম ও রিয়াদ।
দুই-একদিনের মধ্যে বিমানের ওয়েবসাইটে ০১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ফ্লাইট শিডিউল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এদিকে, বাংলাদেশ সরকারের অনুরোধে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। ২২ সেপ্টেম্বর থেকে এর মেয়াদ আরও ২৪ দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত প্রবাসীদের আকামার মেয়াদ বাড়ানো হয়।
বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রি এবং ২৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু করার কথা ছিল। কিন্তু সেই ফ্লাইট চালু হচ্ছিল না। এতে ২২ ও ২৩ সেপ্টেম্বর (মঙ্গল ও বুধবার) রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা।
ইতোমধ্যে অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আরও অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে যেন সৌদিতে যেতে পারেন, তাই আপাতত সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট চালু করতে হবে দ্রুত। এরই মধ্যে সৌদিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট অবতরণের অনুমতির ঘোষণা এলো।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা