গুলশানে অবৈধ বারে অভিযান: বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ
রাজধানীর গুলশানে একটি অবৈধ বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও সিসা জব্ধ করা হয়েছে।
বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই অভিযান চালায়।
অভিযানে রেস্টুরেন্টে বিপুল পরিমাণ মদ-বিয়ারের অবৈধ মজুত দেখতে পায় অধিদফতর। কোনো ধরনের লাইসেন্স না নিয়ে বিদেশি মদ, বিয়ার বিক্রি ও সিসা লাউঞ্জ পরিচালনার দায়ে রেস্টুরেন্টের ম্যানেজারসহ দুইজনকে আটক করে তারা। তারা হলেন- ম্যানেজার মো. মনির ও ক্যাশিয়ার সরোয়ার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এই রেস্টুরেন্ট অনুমোদনহীনভাবে বিদেশি মদ ও বিয়ার বিক্রি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ বিয়ার ও নিষিদ্ধ মাদক সিসা উদ্ধার করা হয়।
তিনি বলেন, আটক দুইজন ও রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দেয়া হবে।
ডিএনসির ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মঞ্জুরুল ইসলাম বলেন, গুলশান ১ নম্বরের ৫৩ গুলশান এভিনিউ ভবনের নিচতলায় মেহেরুন সারা মনসুর নামের এক নারী ‘হর্স অ্যান্ড হর্স’ নামে অবৈধ বারটি চালাচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০৩ বোতল বিদেশি মদ, ৮১০ ক্যান বিয়ার এবং দুই কেজি সিসা উদ্ধার করা হয়। ভবনটির ৯ তলায় অবৈধ বারের গুদাম পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত দুজন ও পলাতক মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা