‘জাপান বাংলাদেশের পরম বন্ধু’
জাপানের রাজধানী টোকিওর বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও নীতি ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নে অধিকতর নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টোকিও মিশনের সহকর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
টোকিওর বাংলাদেশ দূতাবাস জানায়, মতবিনিময় অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত। পরে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও আহত মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত দুই লাখ মা-বোনের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে দোয়া করা হয়। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ কামনা এবং দেশের সমৃদ্ধি প্রত্যাশা করেও দোয়া করা হয়।
রাষ্ট্রদূত বলেন, ‘জাপান বাংলাদেশের পরম বন্ধু রাষ্ট্র এবং দুদেশের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পরপরই ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ’
তিনি বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়ন, দেশে জাপানি বিনিয়োগ বাড়ানো ও বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারের প্রসার এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
জাপান সরকারের আইন অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টিন অতিবাহিত হওয়ার পর তিনি মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজকর্ম শুরু করেন। তিনি গত ১১ সেপ্টেম্বর সরকারি নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা