জাতিসংঘের ‘তরুণ নেতা’ হলেন বাংলাদেশের জাহিন
বাংলাদেশের ২২ বছরের তরুণ জাহিন রাজিন টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি নিয়ে কাজ করার জন্য জাতিসংঘের ২০২০ সালের ১৭ তরুণ নেতার একজন নির্বাচিত হয়েছেন। টেকসই উন্নয়ন লক্ষ্য নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য এটিকে পৃথিবীর সর্বোচ্চ স্বীকৃত প্ল্যাটফর্ম বিবেচনা করা হয়।
প্রতি দুই বছর অন্তর এভাবে পৃথিবীর মেধাবী তরুণদের স্বীকৃতি দেয় জাতিসংঘ। পৃথিবীর প্রতিটি দেশের ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণেরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
জাতিসংঘের মহাসচিবের যুব বিষয়ক দূত জয়থমা বিক্রমণায়কে পিটিআইকে এই তরুণদের সম্পর্কে বলেন, ‘অভূতপূর্ব সময়ে জাতিসংঘ ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পার করছে। ২০২০ ইয়ং লিডাররা এসডিজি অর্জনে কীভাবে নেতৃত্ব দিচ্ছেন, এই কার্যক্রম তার উদাহরণ।’
বাংলাদেশের জাহিনের মাত্র ২২ বছর বয়সে বেশ কয়েকটি তথ্য প্রযুক্তি নির্ভর উদ্যোগ আছে, যা পানি নিরাপত্তা ও উন্নয়ন, ভাষা শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে। তিনি ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’ ও রেজ্যুলেশন প্রজেক্টের সহযোগী হিসেবেও কাজ করছেন।
তার প্রতিষ্ঠিত ‘কোয়ান্টাম পলিকেমিক্স’ প্রতিষ্ঠানটির মাধ্যমে নন-টক্সিক, অর্গানিক পলিহাইড্রক্সিয়ালকোনোট (পিএইচএ) ভিত্তিক বায়োপলিমার উৎপাদন করা সম্ভব হয়েছে, যা পুরোপুরি পরিবর্তনযোগ্য ও পরিবেশে মিলিয়ে যায়। প্রকল্পটি বর্তমানে পাট কারখানার ও মিলগুলো থেকে ফেলে দেওয়া জুট ডাস্ট দিয়ে বায়োরিঅ্যাক্টরের মাধ্যমে ন্যানো-ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে সিনথেটিক বায়োপ্লাস্টিক তৈরি করছে। এর মাধ্যমে তৈরি পলিমার পণ্যগুলো মাত্র ১০ মিনিটের মধ্যে তরল পদার্থে এবং এক মাসের মধ্যে মাটিতে মিশে যায়। এসব পণ্য প্লাস্টিক পলিব্যাগ, প্যাকেজিংয়ে বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৯ ও ১৪ অভিষ্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ প্রযুক্তি প্লাস্টিক দূষণ মোকাবিলায় বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার লক্ষের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বায়ো-ভিত্তিক অর্থনৈতিক যুগের প্রচলনের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।
নির্বাচিত ১৭ জনের মধ্যে বাংলাদেশের পাশাপাশি বাকি যে দেশগুলো থেকে ইয়ং লিডার নির্বাচিত হয়েছেন: অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, বুলগেরিয়া, চীন, কলম্বিয়া, মিশর, আয়ারল্যান্ড, লাইবেরিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, সেনেগাল, তুর্কি, উগান্ডা এবং যুক্তরাষ্ট্র।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা