দুই ঈদে ৬ দিন ছুটি হলে দুর্গাপূজায় ৩ দিন কেন নয়?
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়েছে। আজ শুভ মহালয়া। চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হবে দেবী দুর্গাকে। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা।
দুর্গাপূজা উপলক্ষে একদিন সরকারি ছুটি থাকে। পাঁচ দিনের দুর্গাপূজায় অন্তত তিন দিন সরকারি ছুটি করতে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠনগুলো। তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় দুর্গাপূজার অষ্টমী, নবমী ও দশমী-এই তিন দিন সরকারি ছুটির দাবিতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সারাদেশে মানববন্ধন করবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নামে একটি সংগঠন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, আগামীকাল সকাল ১০টায় একযোগে দেশের ৬৪ জেলায় মানববন্ধন করা হবে। তিনি বলেন, তিন দিন সরকারি ছুটির দাবি সব হিন্দু ধর্মাবলম্বীর। মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাতে চাই, পূজার ছুটি তিন দিন করা হোক। এজন্য সব জেলা থেকে একসঙ্গে মানববন্ধন করা হচ্ছে।
হিন্দু মহাজোটের মহাসচিব বলেন, ‘আমাদের দুর্গাপূজা মোট পাঁচ দিন। তার মধ্যে তিন দিন ছুটি দাবি করেছি। সংবিধানে বলা আছে সব ধর্মের সমঅধিকার নিশ্চিত করার কথা। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম; তবে অন্য ধর্মাবলম্বীরাও সমঅধিকার ও সমমর্যাদা লাভ করবে। সেখানে সংখ্যাগরিষ্ঠরা যদি দুই ঈদের ছয় দিন ছুটি পায়, সেখানে আমরা তার অর্ধেক দাবি করছি।’
বিষয়টি ব্যাখ্যা করে সংগঠনটির মহাসচিব বলেন, ‘দুর্গাপূজা ধর্মীয়। এ পূজায় পিতামাতার কাছ থেকে সন্তানরা আশীর্বাদ লাভ করে। পিতামাতাও আশা করে যে, তাদের সন্তান বাড়িতে আসুক, প্রণাম করুক। গ্রামবাসীর সঙ্গে বন্ধন সুদৃঢ় করার অনুষ্ঠান এটা। এ দিন গ্রামের প্রত্যেক মুরব্বিকে প্রণাম করে তাদের কাছ থেকে আশীর্বাদ নেয়া হয়।’
‘অনেক সময় স্বামী এক জায়গায়, স্বী আরেক জায়গায় চাকরি করেন। অন্তত পূজায় যেন তারা পরিবারের সবাইকে নিয়ে উৎসব করতে পারেন। এখানে আছে একদিন ছুটি। একদিনের ছুটিতে ঢাকা থেকে গ্রামে গিয়ে একদিনে অনুষ্ঠান করে ফিরে আসা সম্ভব নয়। এজন্য আমরা বলেছি, আমাদের পূজা পাঁচ দিন, আমাদের যেন অন্তত তিন দিন সরকারি ছুটি দেয়া হয়। অষ্টমী, নবমী ও দশমী-এই তিন দিন আমরা ছুটি চাই।’
বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের মহাসচিব মানিক চন্দ্র সরকার জানান, তারা দুর্গাপূজার অষ্টমী, নবমী ও দশমী-এই তিন দিন সরকারি ছুটি চান।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা