অ্যাপ ছাড়া মোটরসাইকেলে যাত্রী ওঠালেই ব্যবস্থা: ডিএমপি
অ্যাপ ছাড়া মোটরসাইকেল বা প্রাইভেটকারে যাত্রী বহন করলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া যাত্রী হিসেবে অ্যাপ ছাড়া মোটরযানে যাতায়াত না করার জন্যও আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনী। ডিএমপি বলছে, ‘অ্যাপ ব্যতিরেকে যারা মোটরযানে যাত্রী হিসেবে উঠবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি অ্যাপভিত্তিক মোটরসেবায় জড়িত বাইকাররা যদি অ্যাপ ছাড়া যাত্রী পরিবহন না করেন সে জন্য সংশ্লিষ্টরা যেন কার্যকরী ব্যবস্থা নেন সে বিষয়ে ডিএমপি যোগাযোগ করবে।’
রাজধানীর উত্তরায় অ্যাপ ছাড়া যাত্রী পরিবহনে মোটরসাইকেলসহ ছিনতাইয়ের ঘটনায় দু’জনকে গ্রেফতারের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছে ডিএমপি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) নবনিযুক্ত অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ‘গত ২১ আগস্ট দুপুর দেড়টায় তুরাগ থানাধীন ১৫ নং সেক্টর ৫ নং ব্রিজ সংলগ্ন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির গলিতে মোটরসাইকেলসহ পৌঁছামাত্র পূর্বপরিকল্পনা অনুযায়ী অজ্ঞাতনামা ব্যক্তিরা মোটরসাইকেলের গতিরোধ করে।’ পরবর্তী সময়ে ভিকটিমকে চাকু দ্বারা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে তার ব্যবহৃত টিভিএস স্ট্রাইকার এবং একটি মোবাইলসেট ছিনতাই করে নিয়া যায়। ওই ঘটনায় তুরাগ থানায় একটি নিয়মিত মামলা হয়। তদন্তে জানা যায়, অ্যাপ ছাড়াই যাত্রী পরিবহন করছিলেন ভুক্তভোগী। ওই ঘটনায় গোয়েন্দা উত্তরা বিভাগের বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ ছিনতাইকারী চক্রের দু’জনকে রাজধানী ও বাগেরহাট থেকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- মো. মাসুম মোল্লা ও মো. ইমরান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ওই ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
হাফিজ আক্তার বলেন, ‘যখন কোনো যাত্রী পাঠাও কিংবা উবারের মতো মোটরসেবায় মোটরসাইকেলে ওঠেন তখন কিন্তু পুলিশ জিজ্ঞাসা করে না কে কীভাবে উঠছে। যখন বিপদ হয় বা দুর্ঘটনা ঘটে তখন পুলিশ জানতে পারে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অ্যাপ ব্যতীত মোটরসেবায় চলাচল করা উচিৎ নয়। কারণ এতে ছিনতাইয়ের মতো সোশ্যাল ক্রাইম বেড়ে যেতে পারে। আমরা অ্যাপসভিত্তিক মোটরসেবার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে নিয়ন্ত্রণমূলক কঠোর ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেব।’


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা