'অনেকেই করোনাকে হেলাফেলা করছেন, এতে ঝুঁকি বাড়বে'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা সংক্রমণের লক্ষণ না থাকলেও সংক্রমিত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। অনেকেই টেস্টের ব্যাপারটিকে খুবই হেলাফেলা করছেন, টেস্ট করাচ্ছেন না। কাজেই টেস্ট বাধ্যতামূলক এবং সবাইকে অবশ্যই করোনা সংক্রমণ হয়েছে কিনা এ ব্যাপারে পরীক্ষা করাতে হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ রোধে মানুষের মাঝে অবহেলা রয়েছে। জনসাধারণের মাঝে অবহেলা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে গা-ছাড়া ভাব। হাটে বাজারে, পরিবহনে, ফেরিঘাট, শপিংমল, জনসমাগমস্থলে যে চিত্র দেখা যাচ্ছে মনে হচ্ছে দেশে করোনাই নেই। এই অবহেলা করোনা সংক্রমণ নতুন করে ঝুঁকিতে নিয়ে যেতে পারে।
তিনি সতর্ক করে বলেন, আসন্ন শীতে করোনার দ্বিতীয় তরঙ্গ আঘাত হানতে পারে বলে বিশেষজ্ঞরা বারবার বলছেন। সংক্রমণের ধারাবাহিকতা এখনো ক্রমহ্রাসমান ধারায় নামছে না।
প্রতিবেশী দেশ ভারতে প্রতিদিন সংক্রমণের সংখ্যা ৯০ হাজার থেকে এক লাখে পৌঁছে গেছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের সচেতন ও সতর্ক থাকতে হবে। এরই মাঝে ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে দ্বিতীয় তরঙ্গ আঘাত হানছে। এ প্রেক্ষাপটে আমাদের কোনভাবেই হেলাফেলা করার সুযোগ নেই বলে জানান তিনি।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা