সৌদি যেতে বাংলাদেশিদের যেসব শর্ত মানতে হবে
মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর সৌদি আরবে যাওয়ার দ্বার খুলেছে বাংলাদেশি নাগরিকদের। নির্দিষ্ট সংখ্যক ভিসাধারীরা আপাতত দেশটিতে যেতে পারবেন। তবে এজন্য বেশকিছু শর্তও মানতে হবে।
বুধবার এ সংক্রান্ত বেশকিছু নির্দেশনা ওয়েবসাইটে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এতে বলা হয়- এক্সিট, এন্ট্রি, রেসিডেন্ট, ইকামা ও ভিজিট ভিসায় যাদের ভিসার মেয়াদ আছে, তারা সৌদি আরব যেতে পারবেন। ভিসার মেয়াদ ‘ABSHER’ অ্যাপসে অথবা https://www.absher.sa/portal/landing.html লিংকে প্রবেশ করে চেক করা যাবে।
যাত্রীকে সৌদি আরব ল্যান্ডিংয়ের সময় থেকে আগের ৪৮ ঘণ্টার মধ্যে সরকার অনুমোদিত ল্যাব থেকে কোভিড-১৯ টেস্ট করাতে হবে। করোনা নেগেটিভ রেজাল্ট এলে তবেই কেবল সৌদি আরবে যেতে পারবেন। একইসঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেটের ছয়টি কপি যাত্রীর সঙ্গে রাখতে হবে।
যাত্রীকে বোর্ডিং পাস সংগ্রহের আগেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফরম ডাউনলোড করে তা পূর্ণ করে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষরিত ফরমটি সৌদি আরব এয়ারপোর্টে পৌঁছানোর পর এয়ারপোর্ট হেলথ কন্ট্রোল রুমে জমা দিতে হবে।
যাত্রীকে বোর্ডিং পাস সংগ্রহের আগেই এন্ড্রয়েড স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ‘TATAMAN’ ও ‘TAWAKKALNA’ অ্যাপস ডাউনলোড করে যাত্রীর সঙ্গে করে সৌদি আরব নিয়ে যেতে হবে।
টিকিট বুকিংয়ের সময় যাত্রীর সৌদি আরবের একটি মোবাইল নম্বর (CTCM) ও যাত্রীর ইমেইল আইডি (CTCE) বুকিং PNR এ প্রদর্শন করতে হবে।
এসব শর্তাবলী লঙ্ঘন করলে সৌদি সিভিল এভিয়েশন আইনের ১৬৩ ধারা অনুযায়ী বড় ধরনের জরিমানা করা হবে বলেও বাংলাদেশ এয়ারলাইন্সের সেই নির্দেশনায় বলা হয়।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা