২৪ ঘণ্টায় আরও ২১ মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা চার হাজার ৮২৩ জনে পৌঁছালো। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৮টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১৩ হাজার ৩৬০ টি। এর মধ্যে করোনা পিজিটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ৬১৫ জন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।
দেশে এখন পর্যন্ত ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন লাখ ৪২ হাজার ৬৭১ জন করোনা পজিটিভ শনাক্ত হন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৩৭৫ জন। এখন পর্যন্ত দেশে মোট সুস্থ দুই লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১২ দশমিক শূন্য ৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৯ দশমিক ৩৬ শতাংশ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৬ জন পুরুষ জন এবং পাঁচ জন নারী। এখন পর্যন্ত পুরুষ তিন হাজার ৭৬০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৬৩ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, রাজশাহী বিভাগে এক জন, খুলনা বিভাগে চার জন এবং সিলেটে এক জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২০ জন এবং বাড়িতে মৃত্যুবরণ করেছেন এক জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩১২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৩২০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৯৬ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৬০ হাজার ৪৮৯ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৭ হাজার ৮০৯ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছেন এক হাজার ১৭০ জন। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন দুই হাজার ২৫৪ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন চার লাখ ৭০ হাজার ৯৬১ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে পাঁচ লাখ ১৯ হাজার ২০৭ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৮ হাজার ২৪৬ জন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা