বিদ্যুৎ ও জ্বালানিখাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক মহামারি করোনার প্রকোপেও ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশে ৫ দশমিক ২৪ শতাংশ জিডিপি অর্জিত হয়েছে। রপ্তানি আয় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। দ্রুত বর্ধনশীল অর্থনীতির এ দেশে অবকাঠামো, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও জ্বালানি প্রভৃতি খাত তড়িৎগতিতে বৃহদাকার ধারণ করছে। বিনিয়োগের জন্য এসব খাত সম্ভাবনাময়। এসময় তিনি ইউএস চেম্বার অভ কমার্সের সহযোগিতায় ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ব্র্যান্ডিং’ আয়োজন করা যেতে পারে বলে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী ঢাকায় গতকাল অনলাইনে ইউএস চেম্বার অভ কমার্স আয়োজিত ‘Bangladesh Forward: The Future of Energy Development and Cooperation’ শীর্ষক ভার্চুয়াল ডায়লগে ‘Future Outlook for Energy Sector in Bangladesh’ বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, শেভরন, এক্সিলেরেট এনার্জি, এক্সন মবিল, হেলিবাটন, জিই প্রভৃতি কোম্পানির উপস্থিতি থাকলেও ১৭০ মিলিয়ন মানুষের এ দেশে আরো আমেরিকান কোম্পানির কাজ করার সুযোগ রয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ ও জ্বালানিখাতের নতুন প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি আধুনিক ব্যবস্থাপনা, জ্বালানি দক্ষতাবৃদ্ধি ও সংরক্ষণ, গ্যাস অবকাঠামোর আধুনিকায়ন ইত্যাদি উপখাতে জরুরিভিত্তিতে বিনিয়োগ করা সম্ভব। এক্ষেত্রে তেল-গ্যাস অনুসন্ধানে আমেরিকান কোম্পানিসমূহকে স্বাগত জানানো হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, মডেল পিএসসি ২০১৯-এর আওতায় বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ঘোষণা করতে যাচ্ছে। পরিকল্পনানুসারে বিদ্যুৎখাতের আধুনিকায়নে দ্রুত অর্থায়ন প্রয়োজন। বিদ্যুৎখাতে অর্থের যোগান দিতে সরকার ‘পাওয়ার বন্ড’ ইস্যু করতে যাচ্ছে। তিনি মূলপ্রবন্ধে উল্লেখ করেন, জ্বালানি নিরাপত্তার কৌশলগত বন্ধুত্বের বন্ধন তৈরি করতে ইউএস চেম্বার অভ কমার্স কার্যকর অবদান রাখতে পারে। সহযোগিতার ক্ষেত্র বাড়াতে তিনি পারষ্পরিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।
গ্লোবাল মার্কেটস বিষয়ক সহকারী সচিব ও মহাপরিচালক, বিদেশি বাণিজ্যিক পরিষেবা, মার্কিন বাণিজ্যবিভাগের আয়ান স্টেফ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল আর মিলার, জ্বালানি সহযোগিতার কৌশলগত গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। ইউএস চেম্বার অভ কমার্স-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিশা বিসাল এর সঞ্চালনায় ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব ডঃ সুলতান আহমেদ সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা