বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু আজ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন আজ থেকে শুরু হচ্ছে। যা চলবে ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালক পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকটি হবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় পিলখানার বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে।
এবারের সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে।
বাংলাদেশ প্রতিনিধিদলে প্রতিনিধিত্ব করবে বিজিবির অতিরিক্ত মহাপরিচালকরা, বিজিবি সদরদপ্তরের সংশ্লিষ্ট স্টাফ অফিসার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি জানায়, সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ছয় সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশ নেবে। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন।
সম্মেলনের শেষ দিনে ১৯ সেপ্টেম্বর সকালে যৌথ আলোচনার দলিল স্বাক্ষর হবে। ওই দিনই বিএসএফ প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করবেন।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর এই সীমান্ত সম্মেলন শুরুর কথা ছিল। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রতিনিধিদল যে উড়োজাহাজে ঢাকায় আসার কথা ছিল, শেষ মুহূর্তে তাতে ‘কারিগরি সমস্যা’ দেখা দেয়। ফলে তারা ঢাকায় পৌঁছাতে পারেনি। তখন বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছিল, ঢাকা থেকে দিল্লি ও কলকাতার সব আন্তর্জাতিক ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকায় ঠিক হয়েছিল যে বিএসএফের প্রতিনিধিদল তাদের নিজস্ব উড়োজাহাজ নিয়ে আসবে। কিন্তু ‘চূড়ান্ত সময়ে’ বিএসএফের এয়ারক্রাফটে ‘কারিগরি সমস্যা’ দেখা দেয়। তাই তারা ঢাকায় আসতে না পারার কারণে সম্মেলন স্থগিত করা হয়।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা