আঙ্কারায় বাংলাদেশের দূতাবাস কমপ্লেক্সের উদ্বোধন
তুরস্কের রাজধানী আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ দূতাবাস কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হন সরকার প্রধান।
দুই বছরের কম সময়ে দূতাবাস কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, দূতাবাসের স্বতন্ত্র লাল ইটের ভবনে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপত্যের ছাপ রয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে, সব ধরনের সুযোগ-সুবিধা সম্বলিত প্রশস্ত এই কমপ্লেক্সে একটি সুন্দর মিলনায়তনও রয়েছে।
আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর এই কমপ্লেক্স নির্মাণ কাজ শেষ হয়। প্রকল্প শেষে দূতাবাস বরাদ্দের ২ কোটি ২৬ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে। প্রকল্পটির নির্মাণ কাজের জন্য মোট বরাদ্দ ছিল ৪৫ কোটি ৭৬ লাখ টাকা।
৪ হাজার ২৮৩ বর্গমিটার আয়তনের দূতাবাস কমপ্লেক্সের মধ্যে রয়েছে অফিস ভবন, রাষ্ট্রদূতের বাসভবন, ‘বিজয় একাত্তর’ নামের ২২৯ আসনের উচ্চ প্রযুক্তিসম্পন্ন মিলনায়তন, স্বয়ংক্রিয় মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল সিস্টেম, মসজিদ, ব্যায়ামাগার, বাংলাদেশি সামগ্রীর প্রদশর্ন কেন্দ্র, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও ইতিহাস, ঐতিহ্য এবং আর্থ-সামাজিক বিষয়ে একটি পাঠাগার।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের প্রতিফলক হিসেবে এই কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি এবং ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার স্থাপন করা হয়েছে। এছাড়াও ‘অজেয় বাংলাদেশ’ শিরোনামে একটি দৃষ্টিনন্দন ম্যুরাল ও বাংলাদেশের গ্রামীণ জীবনের উপর টেরাকোটা স্থাপন করা হয়েছে। বাংলাদেশি স্থাপত্য রীতির আমেজ নিশ্চিত করতে ভবন দুটির বহির্ভাগে লাল ইটের এবং সমতল ছাদের ব্যবহার করা হয়েছে।
২০১০ সালের ১৪ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কূটনৈতিক মিশন নির্মাণের জন্য প্লট বিনিময়ের বিষয়ে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্ক সফরকালে দূতাবাস কমপ্লেক্স প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর। ১৮ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ৫ মাস আগেই শেষ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু পরবর্তীতে দুটি বরফাচ্ছন্ন শীতকাল এবং সর্বশেষ কোভিড-১৯ মহামারির প্রতিকূল প্রভাবে প্রকল্পের নির্মাণ কাজ নির্ধারিত ১৮ মাসের জায়গায় ২০ মাসে শেষ হয়েছে।
আঙ্কারায় দূতাবাসে অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাবুসৌলো উপস্থিত ছিলেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা