ছুটি কমছে মেয়র-কাউন্সিলরদের
মেয়র-কাউন্সিলরদের মেয়াদ পূর্ণ হওয়ার তিন মাস আগেই সিটি করপোরেশনের নির্বাচন করতে হবে। একই সঙ্গে মেয়র-কাউন্সিলরদের ছুটি তিন মাস থেকে কমে এক মাস করা হচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২০’ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা বৈঠকে যুক্ত হন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাস্তবে (সিটি করপোরেশন আইন অনুযায়ী) কাজ করতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হন মেয়র-কাউন্সিলরা। বর্তমান নিয়ম রয়েছে, (মেয়াতোর্ত্তীণের আগে) ছয় মাসের (১৮০ দিন) মধ্যে নির্বাচন করতে হবে। অন্যদিকে যেদিন মেয়র ও কাউন্সিলররা সভা করবেন, সেই থেকে পাঁচ বছর পর্যন্ত তাদের সময় থাকবে। সেক্ষেত্রে চার-পাঁচ মাস আগে যদি নির্বাচন হয়ে যায়, শপথ হলেও অসঙ্গতির কারণে তারা দায়িত্ব নিতে পারছেন না। মেয়াদ পূর্ণ না হাওয়ায় অনেকদিন তাদের অপেক্ষা করতে হয়।
তিনি বলেন, শুধু নির্বাচন নয়, এমনকি শপথ নেয়ার পরও তাদের দায়িত্ব পেতে অপেক্ষা করতে হয়। সেজন্য এটিতে পরিবর্তন আনা হয়েছে। এখন মেয়াদ শেষ হওয়ার আগে তিন মাসের মধ্যেই নির্বাচন শেষ করতে হবে। অর্থাৎ যেদিন শপথ অনুষ্ঠান হবে এর ১৫ কার্যদিবসের মধ্যেই দায়িত্ব হস্তান্তর হয়ে যাবে।
নতুন এ ব্যবস্থায় মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ থাকার পরও কি তাদের পদ বিলুপ্ত হয়ে যাবে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অবশ্যই বিলুপ্ত হয়ে যাবে। কারণ তখন আর ১৮০ দিন অপেক্ষা করতে হবে না। নতুন আইনে বলা আছে- আইনে যা-ই থাকুক, নতুন পরিষদ যেদিন থেকে শপথ নেবে তার ১৫ কার্যদিবসের মধ্যে প্রথম মিটিং করবে এবং সেদিন থেকেই আগের পরিষদ বিলুপ্ত হয়ে যাবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সিটি করপোরেশনগুলোতে যারা মেয়র ও কাউন্সিলর ছিলেন বছরে তাদের তিন মাস ছুটি ছিল। ওনারা জনপ্রতিনিধি কিন্তু তাদের নির্বাহি হিসেবে দৈনন্দিন কার্যক্রম রয়েছে। সুতরাং বছরে ছুটি এক মাস করে দেয়া হচ্ছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা